বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দেশে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা      ● জনস্বাস্থ্য সুরক্ষায় নগর প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ      ● চলতি বছর আসছে ৫ রোবটিক সার্জারি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী      ● অণুর ‘দর্পণ প্রতিবিম্ব’ রহস্যে নোবেল পেলেন কাগাঁ-সোয়াই      ● এক রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত ১      ● পোশাক তৈরির ভ্রাম্যমাণ প্রশিক্ষণের উদ্বোধন      ● কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের মানবিক সহায়তা দিলেন ডিসি      ● ছাত্র বিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স      ● রুশ অ্যান্টি-প্লেগ ল্যাবে কর্মীর মৃত্যু, তথ্য চেয়েছে যুক্তরাষ্ট্র      ● যশোরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় যুবক আটক      ● যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ অনুষ্ঠিত      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের প্রাণহানি      
দেশে জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম

দেশে জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার (শুল্ক ও মূসকসহ) জেট ফুয়েলের দাম ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। আগের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে।

বুধবার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে থাকা মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার (শুল্ক ও মূসকমুক্ত) জেট ফুয়েলের দাম ১.০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১.১৮৮২ ডলার করা হয়েছে।

বিইআরসি জানায়, নতুন এ মূল্য ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close