রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত      ● পর্যটনের সম্ভাবনা পাহাড়জুড়ে      ● শরীর নিয়ে কটাক্ষের জবাব ‘মোটি’ লেখা ব্লাউজে স্বরার      ● ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● জিম্বাবুয়ে ফিরিয়ে না নেওয়ায় দেশেই দুই চিতাবাঘের স্থায়ী আবাস      ● গাজায় ধ্বংসস্তূপের পাহাড়, নিচে থাকতে পারে ১০ হাজার মরদেহ      ● আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত      ● প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশকে সহযোগিতার আগ্রহ সিঙ্গাপুরের      ● হরমুজে মার্কিন ড্রোন জব্দের দাবি, বাড়ছে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা      ● রাজস্ব আদায়ে এনবিআরের ‘থ্রি-আর’ কৌশল      ● সূচক কমলেও সিএসইতে বেড়েছে লেনদেন      ● এক বছর পূর্ণ করল এরিস্টো আই হসপিটাল      
৭ জলাশয়ে ২২৩ কেজি পোনা মাছ অবমুক্ত
প্রতিনিধি, মীরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৮ পিএম

২০২৬-২০২৭ অর্থবছরে মীরসরাই উপজেলার নির্বাচিত অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় উপজেলার ৭টি জলাশয়ে ২২৩ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পোনা মাছগুলো অবমুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে মহামায়া লেক, উপজেলা পরিষদ পুকুর, মীরসরাই থানা পুকুর, বাওয়াছড়া লেক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জলাশয়, জোরারগঞ্জ হাইওয়ে থানা পুকুর এবং ফায়ার সার্ভিস অফিসের জলাশয়।

পোনা অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে উপজেলার অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচিতে সংশ্লিষ্টরা জলাশয় সংরক্ষণ, মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা এবং প্রাকৃতিক জলজ সম্পদ ব্যবস্থাপনায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close