সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তিতে ধান চাষ নিয়ে কৃষক মাঠ দিবস      ● জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে?      ● ঠাকুরগাঁও সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● পলাশবাড়ীতে এলজিইডির সড়কে ধস, দ্রুত সংস্কারের দাবি      ● ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল      ● প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ      ● সাটুরিয়ায় ৮১ মণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি      ● মোংলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● এআই চ্যাটবট কি মানুষের বুদ্ধিমত্তা কমিয়ে দিচ্ছে?      ● কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা      ● ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ কী, কেন গঠন করলেন ট্রাম্প?      ● ২১৭ বছরের পুরোনো নেপোলিয়নের সংকেত উন্মোচন এআইয়ের      
রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তিতে ধান চাষ নিয়ে কৃষক মাঠ দিবস
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:০৩ পিএম

কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমানো ও শ্রমসংকট দূর করার লক্ষ্যে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)-এর উদ্যোগে ‘রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাধ্যমে ধান চাষাবাদ’ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)-এর আয়োজনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসে বক্তারা বলেন, সনাতন পদ্ধতিতে হাতে ধান রোপণ করতে প্রচুর শ্রমিক ও সময় লাগে। এতে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে যায়। অন্যদিকে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করলে শ্রমিক ও রোপণ খরচ প্রায় ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এ প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট গভীরতায় ও সমান দূরত্বে চারা রোপণ করা যায়। ফলে ধানের গাছ পর্যাপ্ত আলো-বাতাস পায় এবং ফলন বাড়ার সুযোগ তৈরি হয়।

বক্তারা আরও বলেন, সারিবদ্ধভাবে চারা রোপণ করায় জমিতে নিড়ানি দেওয়া এবং সার ও কীটনাশক প্রয়োগও সহজ হয়।

প্রদর্শনীতে অংশ নেওয়া স্থানীয় কৃষকরা ট্রেতে চারা তৈরি এবং রাইস ট্রান্সপ্লান্টারের কার্যকারিতা সরাসরি দেখে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

সিমিটের প্রতিনিধিরা জানান, পরিবর্তিত জলবায়ুর প্রভাব মোকাবিলা এবং তরুণদের কৃষিতে আগ্রহী করে তুলতে আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার প্রসারে বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রদর্শনী ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এ সময় বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, সিমিটের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রজেক্ট) মো. হাফিজ হাসান এবং কৃষিবিদ রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (পিপি) উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   বালিয়াকান্দি   কৃষক মাঠ দিবস   রাইস ট্রান্সপ্লান্টার   ধান চাষ   কৃষি যান্ত্রিকীকরণ   সিমিট   কৃষি প্রযুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close