বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ অনুষ্ঠিত      ● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের প্রাণহানি      ● প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা      ● বড় প্রকল্পে জলবায়ু পরিস্থিতি বিবেচনা জরুরি: পরিবেশমন্ত্রী      ● যবিপ্রবিতে “যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত      ● ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২      ● বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা      ● এমআই কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ      ● ২৫০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা      ● বসতবাড়ির ভিটায় গাঁজা চাষ      ● মাদকমুক্ত সমাজ করার প্রত্যয়ে শপথ       ● পে-স্কেল ২০২৬: গেজেট অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি      
যশোরে ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি, যশোর
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ পিএম

জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে যশোরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।

একই সঙ্গে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত, রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়ন সংঘের ১০ দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিকদের জন্য একটি যৌক্তিক ও কার্যকর ন্যূনতম মজুরি নির্ধারণ জরুরি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি আশুতোষ বিশ্বাস, সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যশোর পৌরসভা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিরন সরকার, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতা নাজমুল হোসাইন এবং যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল পারভেজ দুলু।

সমাবেশে নেতারা শ্রমিকদের দাবি আদায়ে ঐক্য বজায় রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  যশোর   ট্রেড ইউনিয়ন   শ্রমিক সমাবেশ   ন্যূনতম মজুরি   শ্রমিক অধিকার   শ্রম আইন   রেশনিং ব্যবস্থা   ১০ দফা দাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close