বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
যশোরে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় যুবক আটক
প্রতিনিধি, যশোর
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৫২ পিএম

যশোর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তুহিন শেখ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে। আটক তুহিন শেখ বাগেরহাটের মোংলা উপজেলার জিভধারা গ্রামের মৃত আশরাফ শেখের ছেলে। তিনি বর্তমানে যশোর শহরের নুরপুর এলাকায় ভাড়া থাকেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ট্রেজারি শাখার দক্ষিণ পাশে মোহাম্মদ আলী হোটেলের সামনে থেকে একটি রানার-৫০ মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজনের সন্দেহ হয়।

পরে তারা বিষয়টি ট্রেজারি গার্ডে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানান। এরপর পুলিশ ধাওয়া করে তুহিন শেখকে আটক করে। একই সঙ্গে বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানাকে জানানো হয়।

আটক তুহিন শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্বদেশ প্রতিদিন/এস পি

আরও সংবাদ   বিষয়:  যশোর   মোটরসাইকেল চুরি   যুবক আটক   পুলিশ   চুরি   যশোর কোতোয়ালি থানা  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close