মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেই শান্তিতে ঐশ্বরিয়া লক্ষ্মী      ● ‘সারাজীবন একসঙ্গে থাকতে পারব এমন মানুষ চাই’: কেয়া পায়েল      ● চার ভাইয়ের ১৯ রেস্টুরেন্টে কর্মসংস্থান প্রায় ২০০ বাংলাদেশির      ● তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে: স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেক্সটাইল শ্রমিকের মৃত্যু      ● ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১      ● ৫ দিনেই রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার      ● সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা      ● সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতির প্রস্তাব      ● ১০ম গ্রেডের বেতন সুবিধা প্রাথমিকের প্রধান শিক্ষকদের      ● মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক       ● চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতাই বিবেচ্য: ডেপুটি স্পিকার      
সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেই শান্তিতে ঐশ্বরিয়া লক্ষ্মী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:০৮ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার এক বছর পূর্ণ হয়েছে ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মীর। ২০২৫ সালের সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। এক বছর পর অভিনেত্রী জানালেন, এই সিদ্ধান্তের পর জীবনে অনেক বেশি শান্তি খুঁজে পেয়েছেন।


বর্তমানে নেটফ্লিক্সের সিরিজ ‘লাভ’-এর প্রচারে ব্যস্ত ঐশ্বরিয়া। সিরিজটির প্রচারে প্রযোজক সৌন্দর্যা রজনীকান্ত ও সহশিল্পী অর্জুন দাসের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। এরই মধ্যে ‘দ্য পূজা তালওয়ার শো’-তে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত ও এর প্রভাব নিয়ে কথা বলেন অভিনেত্রী।


ঐশ্বরিয়া বলেন, ‘সবকিছু ধীরে ধীরে ঠিক জায়গায় আসছে। এই মুহূর্তে আমার জীবন যেমন আছে, তাতে আমি খুশি। সামাজিক যোগাযোগমাধ্যমে থাকার সময়ের তুলনায় এখন অনেক বেশি শান্তিতে আছি।’


সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পেছনে যে কারণগুলো কাজ করেছিল, সেগুলো এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি বলেও জানান তিনি। তবে বর্তমানে সেসব বিষয় নিয়মিত দেখতে বা সেগুলোর কারণে প্রভাবিত হতে হচ্ছে না বলে স্বস্তি পাচ্ছেন অভিনেত্রী।


তার ভাষায়, ‘যে বিষয়গুলো আমাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, সেগুলো এখনো কিছুটা আছে। কিন্তু অন্তত আমি সব সময় সেগুলো দেখছি না বা এসব বিষয়ে প্রভাবিত হচ্ছি না। সামগ্রিকভাবে জীবনের এখন অনেক ভালো একটা জায়গায় আছি।’


তবে সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক দিকও রয়েছে বলে মনে করেন ঐশ্বরিয়া। বিশেষ করে নতুন প্রজন্মের অভিনেতা, শিল্পী ও কনটেন্ট নির্মাতাদের নিজেদের প্রতিভা তুলে ধরার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে বলে মনে করেন তিনি।


ঐশ্বরিয়া বলেন, এখন অনেক কনটেন্ট নির্মাতার হাতেই নিজেদের কাজ মানুষের সামনে তুলে ধরার ক্ষমতা রয়েছে। তার মতে, প্রতিভা দেখানোর জন্য শুধু বড় কোনো ইন্ডাস্ট্রির সুযোগের অপেক্ষায় থাকার প্রয়োজন নেই; সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে নিজের কাজ ও পরিচয় দর্শকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।


২০২৫ সালের সেপ্টেম্বরে সোশ্যাল মিডিয়া ছাড়ার সময় ঐশ্বরিয়া জানিয়েছিলেন, দীর্ঘদিন তিনি মনে করতেন অভিনয় ক্যারিয়ারে টিকে থাকতে সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যও এটিকে প্রয়োজনীয় মনে করতেন তিনি।


এদিকে চলতি বছর ‘গাট্টা কুস্তি ২’ ও ‘আশা’ সিনেমায় দেখা গেছে ঐশ্বরিয়াকে। তার নতুন সিরিজ ‘#লাভ’ বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে। পাশাপাশি একটি তেলুগু সিনেমাতেও অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close