বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● প্রাক্তনের স্মৃতি মুছতে এতটা সময় লাগে কেন      ● চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা নিলাম হওয়া পণ্য খালাসে শেষ দিন আজ      ● ১০ নতুন প্রকল্পসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন      ● পাইপলাইনে ১৩০ কোটি ডলারের বিনিয়োগ      ● আপসের পরও জামিন হয়নি এমপি নজরুলের      ● প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশ ব্যাহত করে: রাষ্ট্রপতি      ● জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে শ্রেষ্ঠ শিবগঞ্জের ইউএনও      ● ডায়াবেটিসে পায়ের স্নায়ু ক্ষতি শনাক্ত করবে যে যন্ত্র      ● ফ্রাঙ্কফুর্ট বইমেলার উদ্বোধন      ● এআই আর্থিক সিদ্ধান্তকে শাণিত করবে, প্রতিস্থাপন নয়      ● অনুমোদনহীন চক্ষু কেন্দ্র, চিকিৎসকের যোগ্যতা নিয়েও প্রশ্ন      ● মহাকাশ গবেষণায় বড় পরিকল্পনা সংযুক্ত আরব আমিরাতের      
চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা নিলাম হওয়া পণ্য খালাসে শেষ দিন আজ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৪৮ পিএম

চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ড, শেড ও সংরক্ষণাগারে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম হওয়া ও নিলামযোগ্য পণ্যচালান দ্রুত খালাসে দেওয়া সময়সীমার শেষ দিন আজ। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস না হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

বুধবার (৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম কাস্টমসের নিলাম বিভাগ।

সম্প্রতি কাস্টমস হাউস, চট্টগ্রামের নিলাম বিভাগ থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট আমদানিকারক, রপ্তানিকারক, শিপিং লাইন বা এজেন্ট, কাস্টমস ট্রেডারসহ স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় দলিলপত্র দাখিল এবং পণ্য খালাসের জন্য অনুরোধ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য খালাস করা না হলে এবং কোনো পক্ষ বৈধ দাবি, স্বত্ব, আপত্তি বা আদালতের আদেশ যথাযথভাবে উপস্থাপন করতে ব্যর্থ হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে পুনঃনিলাম, ধ্বংস বা অন্যান্য আইনানুগ নিষ্পত্তির কার্যক্রম থাকতে পারে।

কাস্টমসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্দরের ধারণক্ষমতার সর্বোত্তম ব্যবহার, পণ্যজট নিরসন, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং দীর্ঘদিন পড়ে থাকা নিলাম হওয়া ও নিলামযোগ্য পণ্যচালানের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব কাস্টমস নাজমুল হোসেন বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের পণ্য খালাসের সুযোগ দেওয়া হয়েছে। আজ এ সময়সীমার শেষ দিন। এরপর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বন্দর   চট্টগ্রাম কাস্টমস   নিলাম পণ্য   নিলামযোগ্য পণ্য   পণ্য খালাস   কাস্টমস   আমদানি-রপ্তানি   বন্দর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close