বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কোম্পানীগঞ্জের রামপুরে শিক্ষা মানোন্নয়ন সভা      ● চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক      ● বান্দরবান জেলার নতুন ডিসি নাজনীন সুলতানা      ● অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতায় ২ হাজার কোটি টাকার ফান্ড      ● ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খোলা হলো রামেবি উপাচার্যের কক্ষের তালা      ● ‘লিফট চালু থাকলেও ছয় তলায় সিঁড়ি দিয়ে উঠানো হয়েছে’      ● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন জোট      ● আল্লাহর সাহায্য পেতে ধৈর্য ও নামাজের গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে      ● জার্মান পর্যটকের ব্যাগ ‘চোর’ শনাক্ত, উদ্ধারের চেষ্টায় পুলিশ      
কোম্পানীগঞ্জের রামপুরে শিক্ষা মানোন্নয়ন সভা
প্রতিনিধি, নোয়াখালী (দক্ষিণ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:৫৫ পিএম

 নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন সভা, বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় এবং নবনির্বাচিত কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯১৪ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি প্রতিবছর ট্যালেন্টপুল বৃত্তিসহ বিভিন্ন মেধাবৃত্তি অর্জনের মাধ্যমে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৩১১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক সেখানে কর্মরত রয়েছেন। তাঁদের নিরলস প্রচেষ্টায় প্রতিবছর শিক্ষার মান ক্রমান্বয়ে উন্নত হচ্ছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহ। বামনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনিছুল হক এমএ-এর সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক ফরিদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী একরামুল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, নবনির্বাচিত কমিটির সভাপতি মোমিন বাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক আনোয়ার অনিক স্বপন।

সভায় আরও বক্তব্য দেন পরিচালনা কমিটির সহসভাপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ওমর ফারুক মিল্লাত, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ বেলায়েত হোসেন, ইউপি সদস্য আবদুল হালিম মিন্টু, বিদ্যোৎসাহী সদস্য ফাহমিদা সুলতানা, মহিলা অভিভাবক সদস্য আরমিনা খাতুন ও তাহমিনা আক্তার, অভিভাবক সদস্য আবদুল মালেক, সাংবাদিক ইউনিটির সভাপতি এম শরীফ ভূঞা, বিজয় কুমার দে, মঈনুল হক, আবদুল আলিম ও মো. নুর উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের ঐতিহ্য ধরে রাখতে এবং শিক্ষার মান আরও একধাপ এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও এলাকার বিশিষ্টজনদের সমন্বিত অবদানের ওপর গুরুত্বারোপ করেন।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  কোম্পানীগঞ্জ   নোয়াখালী   রামপুর   বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়   শিক্ষা মানোন্নয়ন   শিক্ষা   প্রাথমিক বিদ্যালয়   মতবিনিময় সভা   বিদ্যালয় পরিচালনা কমিটি   শিক্ষক   অভিভাবক   শিক্ষার্থী   বৃত্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close