বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ      ● কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ      ● মেঘনায় অপরাধ দমনে তৎপর ওসি শহীদুল ইসলাম, পেলেন শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি      ● মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সৌদি-পাকিস্তান-তুরস্কের নতুন জোট      ● আল্লাহর সাহায্য পেতে ধৈর্য ও নামাজের গুরুত্ব নিয়ে কোরআনে যা বলা হয়েছে      ● জার্মান পর্যটকের ব্যাগ ‘চোর’ শনাক্ত, উদ্ধারের চেষ্টায় পুলিশ      ● ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কারাবন্দির ঝুঁকিতে ব্রিটিশ নাগরিকরা      ● ইসলামাবাদে ভ্যাটিকানের আর্চবিশপ পল রিচার্ড গ্যালাহার      ● শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট      ● আশ্রমে যেতে ৫ কোটি টাকা নিয়েছিলেন কোহলি, বিস্ফোরক অভিযোগ      ● কোচিং লাইসেন্স জালিয়াতিতে নাম এলো থিয়াগো সিলভার      ● ৬৮ পূজামণ্ডপে দুর্গাপূজা      
আশুগঞ্জে মা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ
প্রতিনিধি, আশুগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৩:২২ পিএম

মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালে মাছ আহরণ থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার চরচারতলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকায় জেলেদের জীবিকা নির্বাহে সহায়তার অংশ হিসেবে ২৫০টি জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব জাকির হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শিল্প বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, উপজেলা যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ, চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুর রহমান, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খান, আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শারমিন আক্তার এবং রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আশুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি জেলেদের সহযোগিতা করার আহ্বান জানান।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আশুগঞ্জ   ব্রাহ্মণবাড়িয়া   মা ইলিশ   ইলিশ আহরণ নিষেধাজ্ঞা   ভিজিএফের চাল   জেলে   জেলে পরিবার   সরকারি সহায়তা   মৎস্য বিভাগ   আশুগঞ্জ উপজেলা প্রশাসন   মা ইলিশ সংরক্ষণ   ইলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close