বুধবার ● ৭ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী      ● নিষেধাজ্ঞার খবরে চাঁদপুরে ইলিশের দাম আকাশছোঁয়া      ● নিশো-মেহজাবীনের রসায়ন কি এবার বড় পর্দায়?      ● আগামী গ্র্যামিতে থাকছে না ব্ল্যাকপিংক, বিটিএস ও স্ট্রে কিডস      ● আশুলিয়ায় ১৩৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার      ● দেনমোহর, হাইকোর্ট, পারিবারিক আদালত, মুসলিম পারিবারিক আইন, ক্ষতিপূরণ, নিকাহনামা, খোরপোশ, সুপ্রিম কোর্ট      ● দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ‘সংঘবদ্ধ চক্রের’ দখলে      ● বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ      ● ট্রাম্পের গাজা পরিকল্পনা থমকে গেছে, বন্ধ হয়নি ইসরায়েলি হামলা      ● অক্টোবরে ৫ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার      ● রাশিয়ার উপকূলে ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন      ● যক্ষ্মা শনাক্তে জাপানের ১ লাখ ৪৫ হাজার ডলার অনুদান      
দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে: রিজভী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১২:৪১ পিএম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার ও দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন মন্তব্য করে রিজভী বলেন, আগে থেকে সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে বাসার আশপাশে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন। যাতে করে ডেঙ্গু বাসা বাঁধতে না পারে। আগে ডেঙ্গু পরীক্ষার জন্য টাকা নেওয়া হতো, এখন তা বিনামূল্যে করে দেওয়া হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তারেক রহমানের সরকার জনগণের সরকার, কোনো ধরনের নৈরাজ্য বা অপরাধকে প্রশ্রয় দেবে না সরকার।’

এ সময় পুলিশের ভ্যান থেকে কীভাবে একজন শীর্ষ সন্ত্রাসী পালিয়ে যেতে পারে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন রিজভী।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:   রুহুল কবির রিজভী   বিএনপি   তারেক রহমান   রাজনৈতিক বক্তব্য   নাশকতা   দেশ অস্থির   ডেঙ্গু সচেতনতা   বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়   ডেঙ্গু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close