প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:০৬ পিএম

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জিত দাস (৩৩) নামে এক টেক্সটাইল শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সঞ্জিত দাস ভোলার লালমোহন উপজেলার অন্যদা প্রশান্ত গ্রামের প্রবীর চন্দ্র দাসের ছেলে। তিনি স্কয়ার মাস্টারবাড়ী এলাকার আরিফ টেক্সটাইলের এওপি (AOP) সেকশনে কালার ম্যান হিসেবে প্রায় আট বছর ধরে কাজ করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে সঞ্জিত কর্মস্থলের বাইরে লাল মিয়ার বাসার পাশে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের শর্টসার্কিট থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার পুলিশ জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ