মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১      ● ৫ দিনেই রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার      ● সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা      ● সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতির প্রস্তাব      ● ১০ম গ্রেডের বেতন সুবিধা প্রাথমিকের প্রধান শিক্ষকদের      ● মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক       ● চাকরির নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতাই বিবেচ্য: ডেপুটি স্পিকার      ● নৌকা বাইচ প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা      ● কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু      ● বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত      ● যুক্তরাজ্যে ডিজেলের দাম ছাড়াল      ● মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাকরির শতভাগ নিশ্চয়তা চায় সরকার      
ডেকে নিয়ে হত্যার অভিযোগ, আটক ১
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে চপ-পেঁয়াজু বিক্রেতা চয়েন উদ্দিন (৫০)-কে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার ওসমানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হেলালকে (৪৫) স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত চয়েন উদ্দিন উপজেলার হারদী গাংপাড়া এলাকার মৃত গোলাম কিবরিয়ার (গদো) ছেলে। অভিযুক্ত হেলাল ঝুটিয়াডাঙ্গা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসার কথা বলে চয়েন উদ্দিনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়েছিলেন হেলাল। দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে চয়েনকে ওসমানপুর গ্রামে নিজের শ্বশুরবাড়িতে ডেকে নেন হেলাল। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে চয়েনকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে গুরুতর আহত চয়েনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা হেলালকে আটক করে পুলিশে খবর দেন। পরে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলালকে হেফাজতে নেয় এবং চয়েনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে চয়েন উদ্দিনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close