সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● চাপে সৌদি, ২০৩৪ বিশ্বকাপের স্টেডিয়াম প্রকল্প স্থগিত      ● নদীতীর সংরক্ষণে সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি      ● বাব আল-মানদেব ঘিরে ইয়েমেনি বাহিনীর নতুন অগ্রগতি      ● নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● মোহাম্মদ ফারুক ভূঞার ৯ম মৃত্যুবার্ষিকী       ● মেয়েকে ধর্ষণের মামলায় বাবার কারাদন্ড      ● তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● গৃহবধূকে গণধর্ষণ ও হত্যা প্রধান আসামি গ্রেপ্তার      ● সীমান্তের ৬০০ গজ ভেতরে মাদকবিরোধী অভিযান      ● গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী      ● এআই নীতিতে সমন্বয় আনতে নতুন টাস্কফোর্স যুক্তরাষ্ট্রের      ● কুমিল্লায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি      
চাপে সৌদি, ২০৩৪ বিশ্বকাপের স্টেডিয়াম প্রকল্প স্থগিত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:২৯ পিএম

সৌদি আরব ২০৩৪ ফিফা বিশ্বকাপের জন্য নির্মাণ করতে যাওয়া একটি বড় স্টেডিয়ামের কাজ স্থগিত করেছে। প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণের পরিকল্পনা করা স্টেডিয়ামটি দেশটির মেগা প্রকল্প নিওমের ‘দ্য লাইন’-এর ভেতরে নির্মাণের কথা ছিল। প্রকল্পটির কাজ কবে আবার শুরু হবে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।

রয়টার্সের বরাতে জানা গেছে, নির্মাণ খাতের তথ্যদাতা প্ল্যাটফর্ম মিড প্রজেক্টস স্টেডিয়াম প্রকল্পটিকে ‘স্থগিত’ হিসেবে চিহ্নিত করেছে। স্টেডিয়ামটি সৌদির বিশ্বকাপ পরিকল্পনার অন্যতম আধুনিক ভেন্যু হিসেবে বিবেচিত হচ্ছিল।

পরিকল্পনা অনুযায়ী, ভূমি থেকে প্রায় ৩৫০ মিটার ওপরে স্টেডিয়ামটি নির্মাণের কথা ছিল। এটি ১৬০ কিলোমিটার দীর্ঘ নিওম প্রকল্পের অংশ এবং ‘দ্য লাইন’-এর ভেতরে অবস্থিত হওয়ার কথা। ২০২৪ সালে সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপের ভেন্যু পরিকল্পনা প্রকাশ করে। এতে পাঁচটি শহরে ১৫টি ভেন্যুর প্রস্তাব করা হয়েছিল। নিওমের এই স্টেডিয়ামও ছিল সেই তালিকায়। মিডের তথ্য অনুযায়ী, স্টেডিয়ামটিতে প্রায় ৪৬ হাজার দর্শকের বসার ব্যবস্থা থাকার কথা ছিল।

২০২৪ সালের ডিসেম্বরে ফিফা সৌদি আরবকে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত করে। ওই বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে। একটি দেশ হিসেবে সৌদি আরবই প্রথমবারের মতো এত বড় পরিসরের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।

স্টেডিয়াম প্রকল্প স্থগিতের খবরের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর অন্যতম প্রধান প্রকল্প ‘দ্য লাইন’-এর ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। নিওমের মালিকানা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) হাতে।

গত এপ্রিল মাসে পিআইএফের গভর্নর ইয়াসির আল-রুমাইয়ান জানিয়েছিলেন, ২০৩০ সালের আগে ‘দ্য লাইন’ আর অগ্রাধিকার তালিকায় নেই। তবে কোনো প্রকল্প বাতিল করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করেননি।

এদিকে সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, উল্লেখযোগ্য পরিমাণ নির্মাণকাজ এরই মধ্যে চলছে। এর পক্ষে তারা অন্য স্টেডিয়ামগুলোর নির্মাণকাজের ছবিও প্রকাশ করেছে।

ব্যয়বহুল প্রকল্পে লাগাম

এর আগে রিয়াদের নিউ মুরাব্বা এলাকার ‘দ্য মুকাব’ প্রকল্পের কাজও থেমে যায়। ঘনক আকৃতির এই বিশাল ভবনটি ছিল ওই এলাকার অন্যতম প্রধান আকর্ষণ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পিআইএফ বর্তমানে কিছু ব্যয়বহুল ও বড় প্রকল্প থেকে সরে এসে তুলনামূলক দ্রুত আয় আসতে পারে—এমন বিনিয়োগে বেশি গুরুত্ব দিচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যেই নিওমের স্টেডিয়াম প্রকল্প স্থগিতের খবর সামনে এলো। একই সময়ে সৌদি আরব অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত চাপের মধ্যেও রয়েছে। তেল রপ্তানি কমে যাওয়ায় দেশটির অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। সৌদি অর্থ মন্ত্রণালয় চলতি বছর বাজেট ঘাটতির আশঙ্কা করছে। পাশাপাশি প্রকৃত জিডিপি ৩ দশমিক ৬ শতাংশ কমতে পারে বলেও অনুমান করা হয়েছে।

মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক রূপান্তর পরিকল্পনায় ২০৩৪ বিশ্বকাপকে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে সৌদি আরব তার অর্থনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর লক্ষ্য নিয়েছে। ফিফাও দেশটির বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের প্রশংসা করেছিল।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব   ২০৩৪ বিশ্বকাপ   বিশ্বকাপ   স্টেডিয়াম   নিওম   দ্য লাইন   ভিশন ২০৩০   মোহাম্মদ বিন সালমান   পিআইএফ   ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close