মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বস্তিবাসীর নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসনের দাবি      ● ফ্যামিলি কার্ডে দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ      ● ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জন নিয়োগ      ● শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা      ● বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন বাংলাদেশের      ● সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের মিছিল      ● ড্রোন হামলার পর জাহাজে আগুন, পরে ডুবে যায়      ● প্রেমিকের মৃত্যুর পর প্রেমিকারও মৃত্যু      ● চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু      ● ৮৫ বছর বয়সে প্রথমবার বিরোধীদল জামায়াত: শেখ রবিউল      ● ভালুকায় মিশুক-সিএনজি মালিক সমিতির নতুন কমিটি      ● দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সমালোচনা      
বস্তিবাসীর নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসনের দাবি
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:৩৭ পিএম

সাতক্ষীরা শহরের নিম্নআয়ের মানুষ ও বস্তিবাসীর জন্য নিরাপদ, সাশ্রয়ী ও জলবায়ু-সহনশীল আবাসন এবং মৌলিক নগরসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ সড়কে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক নেতা আব্দুস সামাদ, জি এম রেজা, ইটাগাছা বস্তির বাসিন্দা জাহানারা খাতুন, ফিরোজা বেগম, হাফিজা খাতুন, কাজীপাড়া বস্তির সাহিদা খাতুন, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান প্রমুখ।

এ সময় কাজীপাড়া বস্তির সাহিদা খাতুন বলেন, ‘আমরা নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে শহরে এসে আশ্রয় নিয়েছি। এই শহরের নোংরা বোতল, পলিথিন, ময়লা ইত্যাদি সংগ্রহ করি। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। কিন্তু আমাদের থাকার জায়গা নেই।’

ইটাগাছা বস্তির জাহানারা বেগম বলেন, ‘আমরা এখানে ভোট দিই। মানুষের বাড়িতে কাজ করি। আমরা কাজ না করলে বা খাবার রান্না না করলে অনেকে খেতে পারেন না। কিন্তু আমাদের সবসময় ঘরবাড়ি ভেঙে দেওয়ার আতঙ্কে থাকতে হয়। আমরা আমাদের বাসস্থান, পানি, স্যানিটেশন ও আমাদের সন্তানদের জন্য শিক্ষার অধিকার চাই।’

ভূমিহীন নেতা আব্দুস সামাদ বলেন, ‘উন্নয়নের নামে নিম্নআয়ের মানুষকে উচ্ছেদ নয়, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করতে হবে।’ নগর পরিকল্পনায় স্থানীয় জলবায়ু বাস্তবতা, তাপঝুঁকি, আবাসন, নাগরিকসেবা, জীবিকা ও পরিবেশগত নিরাপত্তাকে সমন্বিত করার পাশাপাশি নিম্নআয়ের মানুষের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

বারসিকের কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান বলেন, ‘নগরের যেসব মানুষ প্রতিদিন নিজেদের শ্রমের মাধ্যমে শহরের বিভিন্ন সেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখেন, তাদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগর গড়ে তোলার প্রয়োজনীয় শর্ত।’

মানববন্ধন থেকে বস্তিবাসীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসনের নিশ্চয়তা, উচ্ছেদের আগে পুনর্বাসন, নিম্নআয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ ছাড়া বস্তি এলাকায় নিরাপদ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা এবং সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়। নিম্নআয়ের মানুষের জন্য সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহজ ও বৈষম্যহীন প্রবেশাধিকার, বস্তি এলাকায় সবুজায়ন, খোলা জায়গা ও নগর কৃষির সুযোগ বৃদ্ধি এবং জীবিকা ও কর্মসংস্থানের জন্য দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কার্যক্রমে সহায়তারও দাবি জানানো হয়।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   বস্তিবাসী   নিম্নআয়ের মানুষ   আবাসন   বিশ্ব বসতি দিবস   জলবায়ু-সহনশীল আবাসন   মানববন্ধন   নগরসেবা   পুনর্বাসন   বারসিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close