সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের      ● বাবার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ      ● সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন      ● কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক      ● আলো দিয়ে স্নায়ু নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল ৩ বিজ্ঞানীর      ● লিওনার্দো নয় লিওনেল, ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প      ● সৌদির নিরাপত্তায় মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বড় পরীক্ষা      ● ক্রিকেটের বাইরেও বাবরের নতুন উদ্যোগ      ● ধীরগতির ওভার রেটে ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা      ● চাপে সৌদি, ২০৩৪ বিশ্বকাপের স্টেডিয়াম প্রকল্প স্থগিত      ● নদীতীর সংরক্ষণে সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি      
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:০৮ পিএম

চলতি বছরের নভেম্বরে ওমানে বসতে যাচ্ছে যুব এশিয়া কাপের আসর। তার আগে নিজেদের প্রস্তুত করতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এই সিরিজ সামনে রেখে গত দুই সপ্তাহ ধরে অনুশীলন ক্যাম্প করেছে হান্নান সরকারের দল। আগামী ১০ অক্টোবর ওমানে পৌঁছাবে যুব টাইগাররা।

১৩ অক্টোবর শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। শেষ ম্যাচটি হবে ২৩ অক্টোবর। ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ।

সূচি অনুযায়ী, ১৩ ও ১৫ অক্টোবর হবে প্রথম দুই ম্যাচ। এরপর ১৮, ২০ ও ২৩ অক্টোবর মাঠে গড়াবে বাকি তিন ওয়ানডে। অর্থাৎ প্রায় ১০ দিনের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের জন্য সিরিজটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ ওমানের মাটিতেই নভেম্বরে অনুষ্ঠিত হবে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। ফলে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের ম্যাচগুলো এশিয়া কাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজে লাগাতে পারবে যুব টাইগাররা।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল   আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল   যুব টাইগার   ওয়ানডে সিরিজ   যুব এশিয়া কাপ   ক্রিকেট   বাংলাদেশ ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close