সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ভালুকায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিশাল মানববন্ধন      ● রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তিতে ধান চাষ নিয়ে কৃষক মাঠ দিবস      ● জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে?      ● ঠাকুরগাঁও সুগার মিলে টেন্ডার নিয়ে কৃষকদের ক্ষোভ      ● পলাশবাড়ীতে এলজিইডির সড়কে ধস, দ্রুত সংস্কারের দাবি      ● ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল      ● প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ      ● সাটুরিয়ায় ৮১ মণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি      ● মোংলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● এআই চ্যাটবট কি মানুষের বুদ্ধিমত্তা কমিয়ে দিচ্ছে?      ● কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা      ● ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ কী, কেন গঠন করলেন ট্রাম্প?      
ভালুকায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিশাল মানববন্ধন
প্রতিনিধি, ভালুকা
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:০৭ পিএম

ময়মনসিংহের ভালুকায় মাদক বিক্রির অভিযোগে মা-ছেলে পারভেজ ও পারভীন আক্তারকে পুলিশে সোপর্দ এবং তাদের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনার পর স্থানীয় ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী ধরনীর বাঁশঝাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক নারী-পুরুষ ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পারভেজ ও তার মা পারভীন আক্তার দীর্ঘদিন ধরে আওলাতলী গ্রাম ও আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। এতে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তারা। একাধিকবার সতর্ক করার পরও তারা মাদক ব্যবসা বন্ধ না করায় অতিষ্ঠ হয়ে গ্রামবাসী একজোট হয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন বলে জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, পরবর্তীতে ওই ঘটনাকে কেন্দ্র করে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া ১১ জন নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে অন্যায়ভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। পারভীনের মেয়ে ঝুমা আক্তার বাদী হয়ে ময়মনসিংহের আদালতে মামলাটি দায়ের করেছেন বলে জানান তারা।

মানববন্ধন থেকে অবিলম্বে ১১ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের আশু ও কঠোর হস্তক্ষেপ দাবি করা হয়। দাবি পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে মাদক নির্মূল কমিটির সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ব্যবসায়ী শরাফত আলী, ব্যবসায়ী হাফিজ উদ্দিনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা। এ সময় আওলাতলী গ্রামের সর্বস্তরের সচেতন মানুষও উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   ময়মনসিংহ   মানববন্ধন   মামলা   মাদকবিরোধী আন্দোলন   আওলাতলী   হবিরবাড়ী   স্থানীয় খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close