শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘মহব্বত’-এ শাকিবের নায়িকা কিনজা      ● কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ      ● শিবপুরে কল্যাণ সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন       ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ      ● রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষ, আহত ৫      ● মঙ্গলবার থেকে শুষ্ক থাকবে দেশের আবহাওয়া      ● রিয়াদে তিন ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি সৌদি জোটের      ● ধানমন্ডিতে গ্যাসের আগুনে মা-ছেলের মৃত্যু      ● জিয়াউর রহমান আধুনিক সেনাবাহিনী গড়েছিলেন: রিজভী      ● যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার সতর্কতা      ● এক মিনিটে স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করবে এআই      ● মালয়েশিয়ার প্রলোভনে অপহরণ, সাগরে ফেলার অভিযোগ      
গাজরের জুস হার্টের জন্য উপকারী, কতটুকু পান করবেন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পিএম

গাজরের জুসে রয়েছে পটাশিয়াম, ভিটামিন সি ও ভিটামিন এ। এসব পুষ্টি উপাদান হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে এবং হৃদরোগের সঙ্গে সম্পর্কিত কিছু ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে। তবে উপকার পেতে হলে পরিমিত পরিমাণে পান করা গুরুত্বপূর্ণ।

হেলথলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গেছে, পটাশিয়ামসমৃদ্ধ খাবার উচ্চ রক্তচাপ ও স্ট্রোক প্রতিরোধে সহায়তা করতে পারে।

গাজরের জুসে থাকা অ্যান্টিঅক্সিডেন্টও হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। উচ্চ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা থাকা ১৭ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে তিন মাসের একটি গবেষণা করা হয়। এতে দেখা যায়, প্রতিদিন দুই কাপ বা ৪৮০ মিলিলিটার গাজরের জুস পান করলে রক্তে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ে এবং রক্তের চর্বির অক্সিডেশন কমে। এই প্রক্রিয়া হৃদরোগের সঙ্গে সম্পর্কিত।

২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, ভিটামিন এ ও ই সমৃদ্ধ জুস রক্তের চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা উন্নত করতে এবং রক্তনালির মধ্য দিয়ে রক্তপ্রবাহে সহায়তা করতে পারে। রক্তে ভিটামিন এ, ই ও সি-এর উচ্চ মাত্রার সঙ্গে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কম থাকার সম্পর্কও পাওয়া গেছে।

গাজরের জুসে থাকা পটাশিয়াম শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখতে এবং রক্তনালির দেয়াল শিথিল করতে সাহায্য করতে পারে। এর ফলে হৃদ্‌যন্ত্রের ওপর চাপ কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত গাজরের জুস পান করলে সিস্টোলিক রক্তচাপ কমতে পারে।

এ ছাড়া গাজরের জুসে বিটা-ক্যারোটিনসহ বিভিন্ন ক্যারোটিনয়েড ও ভিটামিন সি রয়েছে। এসব অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র‍্যাডিক্যাল নিষ্ক্রিয় করতে সাহায্য করে। ফ্রি র‍্যাডিক্যাল রক্তনালির অক্সিডেটিভ ক্ষতি করতে পারে, যা হৃদরোগ ও ধমনিতে প্লাক জমার সঙ্গে সম্পর্কিত।

গবেষণায় আরও দেখা গেছে, রক্তে আলফা-ক্যারোটিন ও বিটা-ক্যারোটিনের উচ্চ মাত্রার সঙ্গে অ্যাথেরোস্ক্লেরোসিস বা ধমনিতে চর্বি জমে শক্ত হয়ে যাওয়ার ঝুঁকি কম থাকার সম্পর্ক রয়েছে। কিছু গবেষণা ইঙ্গিত দেয়, গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট ও দ্রবণীয় ফাইবার এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করতে পারে। তবে মানুষের ওপর এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

পরিমিত পরিমাণে পান করা গুরুত্বপূর্ণ

সাধারণত প্রতিদিন প্রায় এক কাপ বা ২৪০ মিলিলিটার গাজরের জুস পান করার পরামর্শ দেওয়া হয়। অতিরিক্ত গাজরের জুস পান করলে ত্বক হলুদ বা কমলা রঙের হয়ে যেতে পারে। এই অবস্থাকে ক্যারোটিনেমিয়া বলা হয়।

গাজরের জুসে প্রাকৃতিক চিনি রয়েছে এবং গোটা গাজরের তুলনায় এতে ফাইবার কম। ফলে এটি রক্তে শর্করার মাত্রা তুলনামূলক দ্রুত বাড়াতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের গাজরের জুস পান করার পরিমাণ পর্যবেক্ষণ করা উচিত।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গাজরের জুস   হৃদ্‌স্বাস্থ্য   হার্ট   গাজরের উপকারিতা   পটাশিয়াম   অ্যান্টিঅক্সিডেন্ট   রক্তচাপ   কোলেস্টেরল   ডায়াবেটিস   স্বাস্থ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close