বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সাদুল্লাপুরে জেলা আওয়ামীগ নেতা মতিয়ার রহমান গ্রেপ্তার      ● টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান      ● ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এআইইউবি      ● পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের      ● শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির      ● তেজগাঁওয়ে হবে আধুনিক আনসার সদর দপ্তর      ● ধুনটে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি      ● গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত      ● গরম নাকি ঠান্ডা কফি, স্বাস্থ্যের জন্য কোনটি সেরা?      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ      ● সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? জেনে নিন কারণ ও সমাধান      
সাদুল্লাপুরে জেলা আওয়ামীগ নেতা মতিয়ার রহমান গ্রেপ্তার
প্রতিনিধি, সাদুল্লাপুর (গাইবান্ধা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:৪৫ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুরে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবন্দী দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মতিয়ার রহমান ওই গ্রামের মৃত আসমত সরকারের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাদুল্লাপুর থানা পুলিশের ওসি (তদন্ত) হাসানুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মতিয়ার রহমানের বিরুদ্ধে একটি সিআর মামলা আদালতে চলমান রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও একটি পারিবারিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মতিয়ার রহমানকে আদালতে পাঠানো হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সাদুল্লাপুর   গাইবান্ধা   মতিয়ার রহমান   আওয়ামী লীগ   জেলা আওয়ামী লীগ   গ্রেপ্তার   পুলিশ   গ্রেপ্তারি পরোয়ানা   সিআর মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close