শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন      ● ন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট উইমেন’স ম্যাথমেটিকস অলিম্পিয়াডে ঢাবি শিক্ষার্থীর প্রথম স্থান লাভ      ● প্রেমে পড়লে মানুষ যেভাবে নিজেকে হারিয়ে ফেলে      ● নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক নিহত      ● ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আরও দুই দিন বৃষ্টির আভাস      ● দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : অর্থমন্ত্রী      ● জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে : শিক্ষামন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, আক্রান্ত ১৩৪৭      ● রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা      ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে      ● রাস পূজায় সুন্দরবনে কঠোর নিরাপত্তা, নির্ধারিত ৫ নৌপথ      
পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপি দোয়া মাহফিল এর আয়োজন করে। 

উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার।  উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রুহুল কুদ্দুস, সেলিম রেজা লাকি, মেছের আলী সানা, মনিরুল ইসলাম মন্টু ও আনারুল ইসলাম। 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।

অনুরূপভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বিকালে পৌরসভার সরল বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে ৩ নং ওয়ার্ড বিএনপি।

৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, যুবদল নেতা আজহারুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল সরদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শওকত হোসেন,  সিরাজুল ইসলাম, মোঃ তোরাব আলী ও লুৎফর রহমান।

 উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হামিদ, আমজাদ হোসেন, মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, মোস্তফা গাজী, হাশেম আলী, মোহাম্মদ গোলদার, সামাদ গোলদার, শাহদাৎ ফকির। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আল মামুন গাজী। অনুষ্ঠান শেষে সারাদেশে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close