শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক নিহত      ● ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আরও দুই দিন বৃষ্টির আভাস      ● দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : অর্থমন্ত্রী      ● জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে : শিক্ষামন্ত্রী      ● ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৩ জনের, আক্রান্ত ১৩৪৭      ● রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা      ● কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে      ● রাস পূজায় সুন্দরবনে কঠোর নিরাপত্তা, নির্ধারিত ৫ নৌপথ      ● পটুয়াখালীতে বাণিজ্য মেলার অনুমতি স্থগিত      ● আখাউড়ায় নানা আয়োজনে তারেক রহমানের জন্মদিন পালন      ● কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রীসহ নিহত ৪      ● ৫ ডিসেম্বর বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নবীনগরের যুবক নিহত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবের আল-কাসিম শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মাসুদ আল হাসান নিজের বাইসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তরুণ বয়সে মাসুদের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও আহাম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মাত্র ২২ বছর বয়সে প্রবাসের মাটিতে এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close