মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● খুলনায় উদযাপিত হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ      ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার      ● সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ      ● সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ      ● পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক      ● বাড্ডায় যুবদলের হাতে ছাত্রলীগকর্মী আটক, ভাটারায় ককটেলসহ ব্যক্তিকে আটক করল ছাত্রদল      ● ঝিকরগাছায় ৪ হাজারের বেশি কৃষক পাচ্ছেন বিনামূল্যে কৃষি প্রণোদনা      ● ডোমারে গোয়াল ঘরের দেয়াল ভেঙ্গে চারটি বিদেশী জাতের গরু চুরি      ● পদত্যাগপত্র জমা দিলেন ওসমান ফারুক      ● ফরিদপুরে সাড়ে ৬ হাজার কৃষক পাচ্ছেন প্রণোদনা      ● যশোর টিটিসিতে চাকরি মেলা অনুষ্ঠিত      
টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:৩৯ পিএম

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং বাসি খাবার সংরক্ষণ করে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরের পাঁচআনী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ফ্রিজে বাসি খাবার বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মুন্সির হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘জনস্বার্থে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’




স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   ভোক্তা অধিকার   ভোক্তা অধিকার অভিযান   জরিমানা   অস্বাস্থ্যকর খাবার   বাসি খাবার   পাঁচআনী বাজার   জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close