বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এআইইউবি      ● পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের      ● শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির      ● তেজগাঁওয়ে হবে আধুনিক আনসার সদর দপ্তর      ● ধুনটে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি      ● গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত      ● গরম নাকি ঠান্ডা কফি, স্বাস্থ্যের জন্য কোনটি সেরা?      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ      ● সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? জেনে নিন কারণ ও সমাধান      ● কোথাও দ্রুত এসপ্রেসো, কোথাও ঘণ্টার পর ঘণ্টা আড্ডা      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এআইইউবি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। বিশ্ববিদ্যালয়টি ৮০১-১০০০ র‌্যাংকিং ব্যান্ডে রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই তাদের ওয়েবসাইটে ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং প্রকাশ করে। এবারের তালিকায় র‌্যাংকিংয়ে স্থান না পাওয়া ১০টিসহ বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে।

টিএইচইর এই র‌্যাংকিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্পখাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়।

এ ক্ষেত্রে গবেষণার মান, সাইটেশন, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতিসহ একাধিক বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং বিশ্বব্যাপী পরিচিত বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংগুলোর একটি।

এই র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং শিল্পখাতের সঙ্গে সংযোগও মূল্যায়ন করা হয়। ৮০১-১০০০ র‌্যাংকিং ব্যান্ডে এআইইউবির অবস্থান বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে অগ্রগতির প্রতিফলন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  এআইইউবি   আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ   টাইমস হায়ার এডুকেশন   বিশ্ব বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং   বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং ২০২৭   উচ্চশিক্ষা   বাংলাদেশের বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close