বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত      ● গরম নাকি ঠান্ডা কফি, স্বাস্থ্যের জন্য কোনটি সেরা?      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ      ● সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? জেনে নিন কারণ ও সমাধান      ● কোথাও দ্রুত এসপ্রেসো, কোথাও ঘণ্টার পর ঘণ্টা আড্ডা      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● সিরাজুল মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ      ● নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল      ● আদালতে আসাদুজ্জামান খানের ভগ্নিপতি বললেন, ‘আমি ছাত্রশিবির করতাম’      ● শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে      ● শুটিংয়ে পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন      
গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বিল্লাল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার আনারপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, কুমিল্লাগামী একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে সেটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় মোটরসাইকেল চালক বিল্লাল হোসেন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার আরশাদ কবির আতিক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের সূত্র জানায়, বিল্লাল হোসেনের মাথা ও ডান হাতে গুরুতর জখম ছিল। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত বিল্লাল হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকার আবদুল মান্নান ও কারিমুন দম্পতির ছেলে।

দুর্ঘটনার পর ভবেরচর হাইওয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও বিল্লাল হোসেনের মরদেহ হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়ি ও এর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   মুন্সীগঞ্জ   সড়ক দুর্ঘটনা   মোটরসাইকেল দুর্ঘটনা   বিল্লাল হোসেন   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক   আনারপুরা   ভবেরচর হাইওয়ে থানা   হাইওয়ে পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close