বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এআইইউবি      ● পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের      ● শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির      ● তেজগাঁওয়ে হবে আধুনিক আনসার সদর দপ্তর      ● ধুনটে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি      ● গজারিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত      ● গরম নাকি ঠান্ডা কফি, স্বাস্থ্যের জন্য কোনটি সেরা?      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ      ● সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? জেনে নিন কারণ ও সমাধান      ● কোথাও দ্রুত এসপ্রেসো, কোথাও ঘণ্টার পর ঘণ্টা আড্ডা      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:০৪ পিএম

বগুড়ার ধুনটে ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মীর আল মনসুর শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, ধুনটের আয়োজনে অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যে নিরাপদ, সম্মানজনক ও স্বস্তিদায়ক জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর পাশা, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, প্রবীণ ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ধুনট   বগুড়া   আন্তর্জাতিক প্রবীণ দিবস   প্রবীণ দিবস ২০২৬   দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা   প্রবীণদের অধিকার   সমাজসেবা   উপজেলা প্রশাসন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close