সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী      ● পে স্কেলে বেতনের অঙ্ক বাড়ছে, মানুষের জীবন-সংসারের হিসাব মিলছে তো?      ● জামানতবিহীন ঋণ বাড়াতে কাজ করবে সরকার : বাণিজ্যমন্ত্রী      ● এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট      ● দক্ষিণ বাংলাকে উন্নয়নের মূল ধারায় যুক্ত করতে চান প্রধানমন্ত্রী : নিউইয়র্কে জহির উদ্দিন স্বপন      ● আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল      ● প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট : ইসি      ● ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির চিত্রমালায় শিল্পী মো. জাকির-উস-সালামের অনন্য শিল্পভাষ্য      ● ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ      ● অর্থায়নে অমীমাংসা, প্রাপ্তি সামান্য      ● পদ পেতে হাইকমান্ডে দৌড়ঝাঁপ       ● প্রকৃতির মাঝে আধুনিকতার মিলনস্থল গাইবান্ধার এসকেএস রিসোর্ট      
বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের মানুষকে পানিতে মারার জন্য ভারত একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এক গণসমাবেশে এমন মন্তব্য করেন তিনি। মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে সকল অভিন্ন নদীর প্রবাহের অধিকার আদায়ের দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয়।

নিজ বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষকে পানিতে মারার একটি পূর্ণাঙ্গ চক্রান্ত করেছে ভারত। এ থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্য প্রয়োজন।

তিনি বলেন, পানির ন্যায্য পাওনা নিয়ে তারা (ভারত) কখনোই সুষ্ঠু বিধিব্যবস্থা করেনি। ফারাক্কা বাঁধের বিষয়টি আজকের না; ব্রিটিশ আমল থেকেই লড়াই চলছে। যারা দিল্লির পদতলে ক্ষমতা দিয়ে দেন, যাদের প্রেমে গদগদ সেই আওয়ামী লীগকেও পানির বিষয়ে কোন ছাড় দেয়নি ভারত।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পানির ন্যায্য হিস্যার যে লড়াই, সেটা এখনো থামেনি। এ কান্না শুধু বাংলাদেশের কান্না নয়, পশ্চিমবঙ্গেরও কান্না হয়ে আছে। পানির ন্যায্য হিস্যার দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন। ৫৫-৫৬ বছর আলোচনা হলো, টনক নড়লো না। ফলে আন্দোলন আরও জোরদার করতে হবে।

রিজভী আরও বলেন, ভারতের প্রতিটা চুক্তিতে প্রতারণা দেখছি। জাতীয় স্বার্থে আমাদের এক থাকতে হবে। নদীর পানির স্বাভাবিক প্রবাহ থাকতে হবে। কলকাতা বন্দরকে সচল রাখবেন বলে ন্যাচারাল প্রবাহকে বাঁধা দিলে নদী বিপন্ন হবে। সেক্ষেত্রে আমাদের প্রেরণার জায়গা মওলানা ভাসানী। মওলানা ভাসানীকে উদ্ধৃত করে কবি ইকবাল বলেছেন, ‘যে খেতের ফসল থেকে কৃষক কিছু পায় না, সে খেত পুড়িয়ে দাও।’






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close