বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অক্টোবর-ডিসেম্বরের মুদ্রানীতি: নীতি সুদহার ৯.৫০ শতাংশই      ● একনেকে রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প      ● মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা ওহাবসহ ১৪ জন আটক      ● ৯৪টি মোবাইলসহ আন্তঃজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার      ● জমি দখলের অভিযোগ, শুনানি শেষে নিষ্পত্তির আশ্বাস      ● নিয়মিত দৌড় কি হাঁটুর ক্ষতি করে?      ● রাতের আঁধারে বীর মুক্তিযোদ্ধার মার্কেট দখল, গ্রেপ্তার ২      ● সিলেটের নদীভাঙন-বন্যা ঠেকাতে স্থায়ী সমাধানে সরকার: বাণিজ্যমন্ত্রী      ● বিয়ের খবর গোপন রাখার কারণ জানালেন জেনিফার      ● শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, শুনানি ১৫ অক্টোবর      ● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার      ● চুরি ঠেকাতে গিয়ে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত      
সিরাজদিখানকে হারিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন গজারিয়া থানা দল
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ৪:২৮ PM

মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে সিরাজদিখান থানা দলকে ২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গজারিয়া থানা দল।

মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে এ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার চর্চা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলা এবং পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন থানার সাধারণ জনগণের অংশগ্রহণে গঠিত ছয়টি দল এ কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় গজারিয়া থানা ও সিরাজদিখান থানা দল।



শুরু থেকেই উভয় দল দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে গজারিয়া থানা দল ৫০ পয়েন্ট এবং সিরাজদিখান থানা দল ২২ পয়েন্ট অর্জন করে। ফলে ২৮ পয়েন্টের ব্যবধানে সিরাজদিখানকে পরাজিত করে গজারিয়া থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে মেডেল, ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমি মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

অতিথিরা বলেন, কমিউনিটি পুলিশ কাবাডি টুর্নামেন্টের মতো আয়োজন স্থানীয় জনগণের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এ ধরনের জনসম্পৃক্তমূলক আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা ও অংশীদারিত্বও বৃদ্ধি পাবে।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ   গজারিয়া   সিরাজদিখান   কাবাডি   কমিউনিটি পুলিশ   কাবাডি চ্যাম্পিয়নশিপ   জেলা পুলিশ   খেলাধুলা   পুলিশ-জনগণ সম্পর্ক   কমিউনিটি পুলিশিং  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close