বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন      ● বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার      ● ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু      ● ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      ● চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর      ● ৫০ শয্যার হাসপাতাল, নেই ৩১ শয্যার জনবলও      ● ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন      ● স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর      ● ড্রাফটে ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত      ● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      
অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন
প্রতিনিধি, ভোলা
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩২ পিএম

ভোলার নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোলা জেলা শিক্ষক সমাজ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোলা জেলা স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমাজের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম ঘটনার বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি শিক্ষক সমাজের মর্যাদা, নিরাপত্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলার ওপরও আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। তাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

একই সঙ্গে শিক্ষক সমাজের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।




সংবাদ সম্মেলন শেষে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়। এতে শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ভোলা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষক নেতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর এশার নামাজ আদায় করতে গেলে মনপুরা উপজেলা মডেল মসজিদের ভেতরে অধ্যক্ষ মো. মহিউদ্দিন হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। শিক্ষক নেতাদের দাবি, পূর্বশত্রুতার জেরে মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিমের নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পরদিন আটজনকে আসামি করে মনপুরা থানায় মামলা দায়ের করা হয়। তবে সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা দাবি করেন, এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতেই তাঁরা সংবাদ সম্মেলন ও স্মারকলিপি দিয়েছেন।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ভোলা   অধ্যক্ষের ওপর হামলা   শিক্ষক সমাজ   সংবাদ সম্মেলন   স্মারকলিপি   নাজিউর রহমান কলেজ   মনপুরা   শিক্ষক নিরাপত্তা   হামলা   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close