বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু      ● ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      ● চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর      ● ৫০ শয্যার হাসপাতাল, নেই ৩১ শয্যার জনবলও      ● ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন      ● স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর      ● ড্রাফটে ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত      ● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      ● দুই প্রধানমন্ত্রীর বৈঠক ‘১২০ শতাংশ নিশ্চিত’      ● হকারদের সঙ্গে সংঘর্ষ, মিরপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে      ● তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম শুরু      ● গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল      
ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু
প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ পিএম

ময়মনসিংহের ভালুকায় ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সাহাব উদ্দিন আকন্দ ও ধনু আকন্দ নামে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই। বৃহস্পতিবার সকালে উপজেলার খারুয়ালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন ওই গ্রামের আব্দুল আজিজ আকন্দের ছেলে এবং ধনু আকন্দ একই এলাকার মজিদ আকন্দের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ। তাকে বাঁচাতে এগিয়ে যান তাঁর চাচাতো ভাই সাহাব উদ্দিন আকন্দ। এ সময় তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।



নিহতদের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার আগে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়েছিল। তবে এরপরও এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নাসির উদ্দিন জানান, বিষয়টি তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ভালুকা   ময়মনসিংহ   বিদ্যুৎস্পৃষ্ট   বিদ্যুতের তার   পল্লী বিদ্যুৎ   দুই বৃদ্ধের মৃত্যু   খারুয়ালী   দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close