প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম

বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, সাবেক পৌর প্রশাসক আখতার আলম সেলিম, জামায়াতে ইসলামীর উপজেলা আমির অধ্যাপক আমিনুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, ধুনট সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা রোধে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার ও সমাজে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনাগুলোর প্রেক্ষাপটে ধুনট উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি