শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু      ● ১৮তম বিজেএসে সারাদেশে ষষ্ঠ ঢাবির মহিউদ্দিন      ● ‘ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস বা আঁতাত নয়’      ● ‘চাকরিতে বৈষম্য মেনে নেওয়া হবে না’: সাদ্দাম-সাদিক      ● নিজের স্বপ্ন ছেড়ে শিশুদের স্বপ্ন বুনতে চান      ● আশুলিয়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল      ● জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে কুড়িগ্রামের খেলোয়াড় বাছাই      ● শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি      ● ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও হতাশ নয়: শিক্ষামন্ত্রী      ● শেষ আটে বাংলাদেশের সামনে মালয়েশিয়া      ● ২০২৭ বিশ্বকাপই ভারতের জার্সিতে কোহলির শেষ      ● ইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের      
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্যে এ বিষয়টি জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২০৪ জন, চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১০৬ জন রয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭০ জন, খুলনা বিভাগে ২৪১ জন, ময়মনসিংহ বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭১ হাজার ৫৩৬ জন রোগী ভর্তি হয়েছেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close