শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, মামলা তদন্তে পুলিশ      ● মোংলায় মোবাইলে বিয়ের ফাঁদে সৌদি প্রবাসী      ● মালয়েশিয়া সফর শেষে ঢাকায় চিফ হুইপ      ● তিন দিনের বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক      ● ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুই ককটেল বিস্ফোরণ      ● গৃহকর্মী মায়ের ছেলে বিজেএসে সারাদেশে চতুর্থ      ● স্বাস্থ্য সহকারী আউয়াল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার      ● অপ্রতিম হত্যার পরও হুমকি, তদন্তে পরিবারের আশঙ্কা      ● দেশের সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ      ● নেত্রকোনায় নিখোঁজ নারীর লাশ উদ্ধার, সাবেক স্বামী গ্রেপ্তার      ● হকিতে জয়ের ধারা অব্যাহত বাংলাদেশের      ● ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী      
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, মামলা তদন্তে পুলিশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ পিএম

রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির টিএনটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, এ ধরনের ঘটনা সরকার চায় না। ঘটনায় যে-ই জড়িত থাকুক, তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) হামলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এসেছেন। তবে রাতের ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের উপকমিশনারের (ডিসি) সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

বিভিন্ন ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান শফিকুল ইসলাম খান।

ভাঙচুরের পর স্বাস্থ্যকেন্দ্রে টিকাদান কর্মসূচি চালু রাখা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে ইতোমধ্যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

দীর্ঘ সময় ধরে স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটলেও প্রশাসন কেন তা ঠেকাতে পারেনি—এমন প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক বলেন, সেখানে পুরোপুরি কোনো ভবন ছিল না; টিনশেডের মতো একটি স্থাপনা ছিল। তবে যে-ই এ ঘটনা ঘটিয়ে থাকুক, তাদের কোনো ধরনের সমর্থন নেই। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক নাসরিন আখতার দাবি করেছেন, এ ঘটনায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মামলার পর পুলিশ হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চালিয়ে যাচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মিরপুর   স্বাস্থ্যসেবা কেন্দ্র   রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার   হামলা   ভাঙচুর   ডিএনসিসি   শফিকুল ইসলাম খান   শাহ আলী থানা   টিকাদান কর্মসূচি   হাম-রুবেলা টিকাদান   গ্রেপ্তার   স্বাস্থ্যসেবা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close