শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে কুড়িগ্রামের খেলোয়াড় বাছাই      ● শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি      ● ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও হতাশ নয়: শিক্ষামন্ত্রী      ● শেষ আটে বাংলাদেশের সামনে মালয়েশিয়া      ● ২০২৭ বিশ্বকাপই ভারতের জার্সিতে কোহলির শেষ      ● ইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের      ● টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, জারি রেড অ্যালার্ট      ● হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী ইশরাক      ● প্রথম দেখার ভালো লাগা কি সত্যিই প্রেম?      ● ‘টেসলা’ মানে রিকশা, ‘প্লাস্টিক’ মানে প্রাইভেট কার!      ● অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে ফোন রাখুন শান্ত      ● রাতভর চার্জে রাখলে ফোনের ব্যাটারির ক্ষতি হয় কি?      
জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে কুড়িগ্রামের খেলোয়াড় বাছাই
প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫২ পিএম

৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার লক্ষ্যে কুড়িগ্রামে জেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক দাবাড়ু অংশ নেন।

শনিবার সকালে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার হলরুমে এ বাছাই পর্বের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দাবা প্রশিক্ষক মোজাহিদুল ইসলাম, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুক, প্রধান শিক্ষক আব্দুল মালেক, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব, শিক্ষক শামসুল আলম, ক্রীড়া সংগঠক শাহনুর আশরাফ জুয়েল ও সংগীতশিল্পী আহসান হাবীব সজিবসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খুদা বলেন, মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে দাবার কোনো বিকল্প নেই। জেলা পর্যায় থেকে নতুন ও তরুণ উদীয়মান দাবাড়ু তুলে আনতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা জরুরি।

বাছাই পর্বে নির্বাচিত সেরা খেলোয়াড়েরা ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের মূল পর্বে কুড়িগ্রাম জেলার প্রতিনিধিত্ব করবেন।




স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ   ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ   দাবা   দাবা প্রতিযোগিতা   খেলোয়াড় বাছাই   কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা   ক্রীড়া সংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close