শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি      ● ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও হতাশ নয়: শিক্ষামন্ত্রী      ● শেষ আটে বাংলাদেশের সামনে মালয়েশিয়া      ● ২০২৭ বিশ্বকাপই ভারতের জার্সিতে কোহলির শেষ      ● ইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের      ● টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, জারি রেড অ্যালার্ট      ● হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী ইশরাক      ● প্রথম দেখার ভালো লাগা কি সত্যিই প্রেম?      ● ‘টেসলা’ মানে রিকশা, ‘প্লাস্টিক’ মানে প্রাইভেট কার!      ● অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে ফোন রাখুন শান্ত      ● রাতভর চার্জে রাখলে ফোনের ব্যাটারির ক্ষতি হয় কি?      ● ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪      
শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০০ পিএম

শান্তিপূর্ণভাবে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) সই করেছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুই দেশের মধ্যে এ সমঝোতা সই হয়।

বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্যাকব হেলবার্গ সমঝোতায় সই করেন।

চুক্তিটির লক্ষ্য শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহারকে ঘিরে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করা। সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা, সেফগার্ডস ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের সর্বোচ্চ মান অনুসরণের বিষয়ে একমত হয়েছে।

এর আগে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফরের সময় ওয়াশিংটনের পক্ষ থেকে বেসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকের প্রস্তাব দেওয়া হয়েছিল।

গত ৩ আগস্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, বেসামরিক পারমাণবিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। দেশের জনগণের স্বার্থ ও জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের সহযোগিতায় এগোনোর কথা জানিয়েছিল সরকার।

নতুন সমঝোতার মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে ঢাকা-ওয়াশিংটনের সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণে পারমাণবিক শক্তিকে একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করা হচ্ছে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close