শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘চাকরিতে বৈষম্য মেনে নেওয়া হবে না’: সাদ্দাম-সাদিক      ● নিজের স্বপ্ন ছেড়ে শিশুদের স্বপ্ন বুনতে চান      ● আশুলিয়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল      ● জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে কুড়িগ্রামের খেলোয়াড় বাছাই      ● শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি      ● ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও হতাশ নয়: শিক্ষামন্ত্রী      ● শেষ আটে বাংলাদেশের সামনে মালয়েশিয়া      ● ২০২৭ বিশ্বকাপই ভারতের জার্সিতে কোহলির শেষ      ● ইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের      ● টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, জারি রেড অ্যালার্ট      ● হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী ইশরাক      ● প্রথম দেখার ভালো লাগা কি সত্যিই প্রেম?      
‘চাকরিতে বৈষম্য মেনে নেওয়া হবে না’: সাদ্দাম-সাদিক
প্রতিনিধি, কুলাউড়া(মৌলভীবাজার)
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১০ পিএম

চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার দলীয় লোকদের চাকরি দিয়ে ‘নব্য ফ্যাসিবাদী আচরণ’ শুরু করেছে। এর বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলন শুরু করলে দিল্লি, পিন্ডি কিংবা লন্ডনেও পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম সাদ্দাম।

ইন্টারমিডিয়েট পর্যায়কে শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি পরিবর্তনকাল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এসএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পায়, এইচএসসিতে সেই পরিমাণ এ প্লাস পায় না। এই সময়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তোলা এবং ভবিষ্যতের জন্য কর্মপরিকল্পনা নির্ধারণ করা প্রয়োজন।

চাকরিতে নিয়োগের প্রসঙ্গে সাদ্দাম অভিযোগ করেন, প্রাথমিক পরীক্ষার সব ধাপ পাস করার পরও ভাইভা ও ভেরিফিকেশনের মাধ্যমে শুধু নিজেদের লোকদের চাকরি দেওয়া হয়েছে। তার ভাষ্য, সংবিধান সব নাগরিককে চাকরির সুযোগ দেওয়ার কথা বললেও কেন শুধু দলীয় লোকদের চাকরি দেওয়া হবে, সেই প্রশ্ন রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তের প্রতিদান এখনো পাওয়া যায়নি। ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন জায়গায় বিএনপি নিজেদের দলের ‘অযোগ্য’ লোকদের নিয়োগ দিয়েছে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম গত ৫৫ বছরে বিভিন্ন সময়ে এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী থাকা ব্যক্তিদের শাসনামলের সমালোচনা করেন। তার অভিযোগ, ওই সময়ে সমাজে দাঙ্গাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, দুর্নীতি ও সন্ত্রাসবাদ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

সাদিক কায়েম আরও অভিযোগ করেন, দেশের নেতারা দেশ ও জনগণের কল্যাণের কথা বললেও নেতৃত্বে যাওয়ার পর অনেকে লুটপাটে জড়িয়ে পড়েছেন। তার দাবি, হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হয়নি এবং শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার সঠিকভাবে করা যায়নি বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি লোডশেডিং, গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়েও সরকারের সমালোচনা করেন তিনি।

জুলাই আন্দোলন ও বৈষম্য প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, সব ধরনের বৈষম্য দূর করার লক্ষ্যেই জুলাই আন্দোলন হয়েছিল। কিন্তু তার অভিযোগ, সাত মাসের মধ্যেই বিএনপি সরকার আবার বৈষম্য শুরু করেছে। শিক্ষার্থীদের অধিকার হরণ এবং মেধাবীদের বঞ্চিত করে স্বজনপ্রীতি ও ঘুষের মাধ্যমে চাকরি দেওয়ার অভিযোগও করেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ডাকসু ভিপি বলেন, ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে তাদের প্রস্তুতি নিতে হবে। নতুন প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, কোনো নেতার নামে স্লোগান, শোডাউনসহ এ ধরনের কর্মকাণ্ড আর চলবে না। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে এসে পড়াশোনা ও গবেষণায় মনোযোগ দেবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা পল্টন জামায়াতের আমির শাহিন আহমদ খান, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুন্তাজিম, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, পৌর আমির মো. জাকির হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার এবং কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলামসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  নুরুল ইসলাম সাদ্দাম   সাদিক কায়েম   ছাত্রশিবির   ডাকসু   কুলাউড়া   মৌলভীবাজার   চাকরিতে বৈষম্য   নিয়োগে দলীয়করণ   জুলাই আন্দোলন   জুলাই সনদ   জামায়াতে ইসলামী   নবীনবরণ   ক্যারিয়ার গাইডলাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close