শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ‘ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস বা আঁতাত নয়’      ● ‘চাকরিতে বৈষম্য মেনে নেওয়া হবে না’: সাদ্দাম-সাদিক      ● নিজের স্বপ্ন ছেড়ে শিশুদের স্বপ্ন বুনতে চান      ● আশুলিয়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল      ● জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে কুড়িগ্রামের খেলোয়াড় বাছাই      ● শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি      ● ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র না পেলেও হতাশ নয়: শিক্ষামন্ত্রী      ● শেষ আটে বাংলাদেশের সামনে মালয়েশিয়া      ● ২০২৭ বিশ্বকাপই ভারতের জার্সিতে কোহলির শেষ      ● ইরানের সাত দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের      ● টানা বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক, জারি রেড অ্যালার্ট      ● হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী ইশরাক      
‘ফ্যাসিবাদের সঙ্গে কোনো আপস বা আঁতাত নয়’
ফরহাদ হোসেন আজাদ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ পিএম

ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আঁতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আসন্ন স্থানীয় নির্বাচনে জয়লাভের জন্য পতিত ফ্যাসিস্ট শক্তির সঙ্গে সম্পর্ক তৈরি বা তাদের দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা না করার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত মিছিল ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পারিবারিক পরিচয় বা অন্য কোনো পরিচয়ের মাধ্যমে পতিত শক্তির কাউকে দলে জায়গা দেওয়ার বিষয়েও নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, যারা জাতীয় নির্বাচনে দলের পক্ষে ভোট দেয়নি, তাদের স্থানীয় নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করে কী লাভ—এ বিষয়টি দলীয় নেতাকর্মীদের বিবেচনা করতে হবে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০-এর গণ-অভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে জিয়া পরিবারের অবদান রয়েছে বলে মন্তব্য করেন ফরহাদ হোসেন আজাদ। পাশাপাশি এসব আন্দোলনের বিরোধিতাকারী বিভিন্ন শক্তি ভবিষ্যতে নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দলের কর্মকাণ্ড ও সরকারের কার্যক্রম মাঠে-ঘাটে, হাটে-বাজারে জনগণের কাছে তুলে ধরতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো গুপ্ত বা সুপ্ত শক্তি দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্কে গিয়ে শেষ হয়।

এ সময় বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুসহ জেলার পাঁচ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close