শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৪৬ জনকে আটক করেছে পুলিশ      ● জঙ্গলে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র      ● হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু      ● ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, পরিচ্ছন্নতাকর্মী আহত      ● সিলেট-ঢাকা ছয় লেন সড়ক প্রস্তুত হবে ২০২৯ সালে       ● ধনঞ্জয় সাহার কবিতায় পাঁচ দশকের বাংলাদেশ      ● ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর      ● ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ নিয়ে কেন উঠছে নানা প্রশ্ন      ● ক্লিনিকে হামলা-লুটপাটের ঘটনায় চারজন গ্রেপ্তার      ● দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ডিসিসিআই-এফএমএমের সমঝোতা      ● সাটুরিয়ায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      ● জাসদ কার্যালয়ে অভিযান, অর্ধশতাধিক আটক      
জাসদ কার্যালয়ে অভিযান, অর্ধশতাধিক আটক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের হেফাজতে নেওয়া হয়।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হবে।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া কয়েকজন পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিকের বেশি নেতা-কর্মী জড়ো হয়েছিলেন বলেও জানা গেছে।

বিষয়টি জানাজানি হলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন এবং পল্টন থানা যুবদলের নেতা-কর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন।

বিকেল ৪টার দিকে জাসদের কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল এবং সেখানে বহিরাগত অনেক ব্যক্তি অবস্থান করছিলেন। সেখানে বৈঠক চলছিল—এমন সন্দেহে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান এখনও চলমান রয়েছে। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close