প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ AM আপডেট: ২৩.০৯.২০২৬ ১২:৫৯ PM

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের বাজারে এই দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে নতুন দাম নির্ধারণ করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ফলে আগের দামের তুলনায় প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বেশি গুনতে হবে ক্রেতাদের।
বাজুসের নিয়ম অনুযায়ী, স্বর্ণের অলংকার কেনার ক্ষেত্রে ডিজাইন ও কাজের ধরন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। একই সঙ্গে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
পুরোনো অলংকারের ক্ষেত্রে বিনিময় ও বিক্রয়ের জন্যও নির্দিষ্ট নিয়ম রয়েছে। পুরোনো অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার কথা জানিয়েছে বাজুস।
স্বদেশ প্রতিদিন/এস পি