বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আজ থেকে একাদশে ভর্তি শুরু, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৯ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর আজ রোববার (২০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে কলেজে ভর্তি কার্যক্রম। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে কোন শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছেন, তা জানা গেছে।

মনোনীত শিক্ষার্থীদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তির চূড়ান্ত ফল জানতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করতে হবে। এছাড়া নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল পাঠানো হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত ফল প্রকাশের পর রোববার থেকেই মনোনীত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ওই ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেন। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান।

তবে অনলাইনে আবেদন করেও ভর্তির জন্য মনোনীত হতে পারেননি ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২০৫ জন।

এ ছাড়া দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীর পছন্দক্রমে না থাকায় সেখানে কোনো শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। একইভাবে ৪১৬টি প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনয়ন পায়নি।

ভর্তি কার্যক্রমের আগে গত ২ সেপ্টেম্বর অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়েছিল। আবেদন গ্রহণ শেষ হয় ১৩ সেপ্টেম্বর রাত ৮টায়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পেরেছেন।

যেভাবে ভর্তি নিশ্চিত করবেন
প্রথমে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে গিয়ে চূড়ান্ত ফলাফল দেখে মনোনীত কলেজের নাম নিশ্চিত করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হতে হবে।

কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও ভর্তি-সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে হবে।




স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #একাদশশ্রেণি #কলেজভর্তি #একাদশেভর্তি #কলেজভর্তি২০২৬ #ভর্তিরফল #এসএসসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close