সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      
আইসিসিবিতে শুরু নির্মাণ, কাঠ, ইন্টেরিয়র ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৯ পিএম

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একসঙ্গে শুরু হয়েছে নির্মাণ অবকাঠামো, কাঠশিল্প, ইন্টেরিয়র ও সোলার পণ্য নিয়ে চারটি আন্তর্জাতিক প্রদর্শনী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইসিসিবির এক্সপো ভিলেজে শুরু হওয়া প্রদর্শনীগুলো চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ‘১০ম বাংলাদেশ বিল্ডকন’, ‘১০ম বাংলাদেশ উড এক্সপো’, ‘ইন্টেরিয়র এক্সপো’ এবং ‘সোলার বাংলা এক্সপো’ যৌথভাবে আয়োজন করেছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস ও ফিউচারেক্স ট্রেড। নলেজ পার্টনার হিসেবে রয়েছে ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ (আইডিবি)।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক এবং গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. প্রকৌশলী গিয়াসউদ্দিন হায়দার।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, অবকাঠামো, আবাসন ও আধুনিক ফার্নিচার শিল্পে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতি ধরে রাখতে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। আন্তর্জাতিক প্রদর্শনীগুলো দেশীয় উদ্যোক্তা ও শিল্প মালিকদের আধুনিক যন্ত্রপাতি, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী এবং নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করেছে।

আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, নির্মাণ, কাঠশিল্প, ইন্টেরিয়র ও সোলার পণ্যের ব্যবহারকারীদের জন্য এই আয়োজন নতুন প্রযুক্তি, ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করবে।

প্রদর্শনীতে থাকছে নানা প্রযুক্তি ও পণ্য

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে বিভিন্ন আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও পণ্য তুলে ধরা হচ্ছে। এর মধ্যে রয়েছে এডহেসিভ, সিএনসি বয়লার, ফাইবার ও সিও২ লেজার, উড প্রিন্টিং, কনক্রিট ব্লক মেশিন, হার্ডওয়্যার, পার্টিকেল বোর্ড, পাওয়ার টুলস এবং বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট।

এ ছাড়া পাইপ, ক্যাবলস, সিলেন্ট, কনস্ট্রাকশন কেমিক্যালস, সিরামিক, ইলেকট্রিক্যাল সুইচ, ওয়াটার পাম্প, সোলার ইকুইপমেন্ট, কিচেন অ্যাপ্লায়েন্স, হোম অটোমেশন ও অ্যালুমিনিয়াম প্যানেলসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে।

থাকছে বিশেষ সেমিনার

প্রদর্শনীর অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশের আয়োজনে ‘আর্ক ইন্টেরিয়র ব্রিজ-২০২৬’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে স্থাপত্য ও অভ্যন্তরীণ নকশার পারস্পরিক সম্পর্ক নিয়ে দেশের স্থপতি ও শিল্প বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close