মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৫ জেলে উদ্ধার      ● পাবনায় ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার      ● স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন      ● নিজের পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্রিটনির      ● ‎কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় কলেজছাত্র নিহত      ● ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা      ● হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী জাহাজে বিস্ফোরণ      ● এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ      ● নাহিদার নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের      ● রাজধানীতে বাসে আগুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করলেন রাশেদ      ● বিমানের দাম্মামগামী ফ্লাইট শুরু ৭ নভেম্বর      ● পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তার বদলি      
কোরীয় গল্পের বাংলা সংস্করণে ছোটপর্দায় কোয়েল মল্লিক!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দীর্ঘদিন ধরে বড়পর্দায় দর্শকদের কাছে পরিচিত মুখ। তবে এবার ছোটপর্দায় নতুন এক চরিত্রে অভিনয়ের সম্ভাবনা নিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

জানা গেছে, সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিতব্য একটি নতুন বাংলা ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য কোয়েল মল্লিককে ভাবা হয়েছে। জনপ্রিয় একটি কোরীয় গল্প অবলম্বনে তৈরি হতে যাচ্ছে ধারাবাহিকটি। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে কোয়েলকে দেখা যেতে পারে বলে টালিপাড়ায় আলোচনা চলছে।

তবে এখনো এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। একইভাবে অভিনেত্রী কোয়েল মল্লিকও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে ধারাবাহিকে তার অভিনয়ের খবরটি আপাতত সম্ভাবনা ও আলোচনার পর্যায়েই রয়েছে।

ছোটপর্দায় কোয়েলের উপস্থিতি অবশ্য একেবারে নতুন নয়। এর আগে নন-ফিকশন অনুষ্ঠান ‘কথা ও কাহিনি’-তে সঞ্চালকের দায়িত্ব পালন করতে দেখা গেছে তাকে। তবে কোনো বাংলা ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা তার এখনো হয়নি। এ কারণে নতুন খবরটি ছড়িয়ে পড়ার পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

অন্যদিকে বড়পর্দার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন কোয়েল। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বীরপুরুষ’ সিনেমায় কাজ করছেন তিনি। পাশাপাশি ‘স্পর্ধা’ নামের আরেকটি সিনেমার শুটিংও শুরু করেছেন অভিনেত্রী।

সব মিলিয়ে একই সময়ে একাধিক সিনেমার কাজের পাশাপাশি ছোটপর্দায় নতুন ধরনের চরিত্রে অভিনয়ের সম্ভাবনা কোয়েল মল্লিকের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে কোরীয় গল্পের বাংলা সংস্করণে তাকে সত্যিই দেখা যাবে কি না, সেটি নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #কোয়েলমল্লিক #কোয়েল #টালিউড #বাংলাসিনেমা #বাংলাধারাবাহিক #কোরীয়গল্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close