সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
৫৫ বছর বয়সেই পেনশন পাওয়ার প্রস্তাব
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ পিএম

সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে একাধিক নতুন সুবিধা চালুর প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো, বর্তমান ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন পাওয়ার সুযোগ তৈরি করা।

বৃহস্পতিবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। অনুমোদন পেলে পরবর্তী সময়ে এগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বর্তমানে সর্বজনীন পেনশনের চারটি স্কিম—প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস—চালু রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট শর্তে পাঁচ বছর চাঁদা দেওয়ার পর শারীরিক বা আর্থিকভাবে অক্ষম হয়ে পড়লে কর্মসূচি থেকে বের হয়ে টাকা তোলার সুযোগ দেওয়া হতে পারে।

এ ছাড়া কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর মনোনীত স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার প্রস্তাব রয়েছে। বর্তমানে নির্দিষ্ট পরিস্থিতিতে নমিনি ৭৫ বছর বয়স পর্যন্ত অবশিষ্ট সময়ের পেনশন পাওয়ার সুযোগ পান।

সর্বজনীন পেনশনে ইসলামি সংস্করণ চালুর বিষয়টিও আলোচনায় রয়েছে। পাশাপাশি গ্রাহকদের জন্য মাসিক ১০ থেকে ২০ টাকা প্রিমিয়ামে স্বাস্থ্যবিমা চালুর প্রস্তাব করা হয়েছে।

গ্রাহক নিবন্ধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কমিশন ১৫ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করার প্রস্তাবও রয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি মূল্যস্ফীতি ও মুনাফার হার পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পেনশন তহবিলের জন্য রিজার্ভ বা কনটিনজেন্সি তহবিল গঠনের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চালুর প্রায় তিন বছর পর চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নিবন্ধিত হয়েছেন। তাঁদের জমা করা অর্থের পরিমাণ ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সর্বজনীন পেনশন   পেনশন   ৫৫ বছর বয়সে পেনশন   জাতীয় পেনশন কর্তৃপক্ষ   পেনশন স্কিম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close