সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      
সরকারি বৈদ্যুতিক গাড়ি কেনায় মূল্যসীমা নির্ধারণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২ পিএম

সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য বৈদ্যুতিক গাড়ি কেনায় সর্বোচ্চ মূল্যসীমা নির্ধারণ করেছে অর্থ মন্ত্রণালয়। রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ গ্রেডভেদে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত বৈদ্যুতিক জিপ কেনা যাবে। এ বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে পরিপত্র জারি হতে পারে।

নতুন নির্দেশনায় কর্মকর্তা ও অফিসের দৈনন্দিন ব্যবহারের জন্য বৈদ্যুতিক কারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ টাকা। এ ধরনের গাড়িতে কমপক্ষে ৯৫ কিলোওয়াট মোটর পাওয়ার, ৫০ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ৪০০ কিলোমিটার রেঞ্জ এবং ৮০ কিলোওয়াট ডিসি ফাস্ট চার্জিং সুবিধা থাকতে হবে।

গ্রেডভেদে জিপের মূল্যসীমা
গ্রেড-৩ ও তদনিম্ন কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক জিপ কেনার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫ লাখ টাকা। এসব গাড়িতে কমপক্ষে ১৫০ কিলোওয়াট মোটর পাওয়ার, ৫৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ৪০০ কিলোমিটার রেঞ্জ এবং ৮০ কিলোওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকতে হবে।

অন্যদিকে গ্রেড-২ ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য জিপের সর্বোচ্চ মূল্যসীমা ৭৫ লাখ টাকা। এসব গাড়িতে কমপক্ষে ২০০ কিলোওয়াট মোটর পাওয়ার, ৫৫ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি, ৪৩০ কিলোমিটার রেঞ্জ এবং ৮০ কিলোওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকা বাধ্যতামূলক।

নির্ধারিত পরিপত্র জারির পর রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ ব্যয় করে সরকারি প্রতিষ্ঠানের জন্য বৈদ্যুতিক গাড়ি কেনা যাবে না।

ব্যাটারিতে ৮ বছরের ওয়ারেন্টি
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। ক্রয়ের তালিকায় থাকা প্রতিটি গাড়ির ব্যাটারিতে কমপক্ষে আট বছরের ওয়ারেন্টি নিশ্চিত করতে হবে।

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যানবাহনের বাজেট অনুমোদন ও বরাদ্দ দেওয়ার সময় সংশ্লিষ্ট বিভাগ ও শাখাগুলোকে নির্ধারিত মূল্যসীমা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন গাড়ি কেনায় আগের কড়াকড়ি
চলতি বছরের ৮ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে ২০২৬-২৭ অর্থবছরে সরকারি বাজেটের সীমিত সম্পদের যথাযথ ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে নতুন যানবাহন কেনায় বিধিনিষেধ আরোপ করা হয়।

ওই নির্দেশনায় পরিচালন বাজেটের আওতায় মোটরযান, জলযান ও আকাশযানসহ সব ধরনের যানবাহন কেনা বন্ধ রাখার কথা বলা হয়। তবে ১০ বছরের পুরোনো যানবাহন প্রতিস্থাপন বা নবগঠিত প্রতিষ্ঠানের জন্য টিওঅ্যান্ডইভুক্ত যানবাহন অর্থ বিভাগের অনুমোদন নিয়ে কেনার সুযোগ রাখা হয়।

অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত গাড়ি ছাড়া নতুন কেনা জিপ বা কার পূর্ণ বৈদ্যুতিক হতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়।

এরপর ২৫ আগস্ট অর্থ বিভাগে সরকারি, স্বায়ত্তশাসিত ও গণখাতের বিভিন্ন সংস্থার যানবাহন কেনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের গাড়ির মূল্য নির্ধারণ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

জ্বালানি ব্যয় কমানোর সম্ভাবনা
বাংলাদেশ সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আল মাহমুদের মতে, দেশে পরিবহন খাতে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় হয় এবং এর বড় অংশ আমদানিনির্ভর। ফলে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়লে আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কিছুটা কমতে পারে এবং সরকারের ব্যয়ও সাশ্রয় হতে পারে।

বিশেষজ্ঞরা অবশ্য বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পর্যাপ্ত চার্জিং অবকাঠামো তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন। তাদের মতে, চার্জিং স্টেশন বাড়ানোর পাশাপাশি এসব কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মানসম্মত ব্যাটারি নিশ্চিতকরণ এবং আমদানি ও শুল্ক প্রক্রিয়া সহজ করা প্রয়োজন।



স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #বৈদ্যুতিকগাড়ি #ইলেকট্রিকগাড়ি #সরকারি_গাড়ি #অর্থমন্ত্রণালয় #গাড়িকেনা #গাড়িরমূল্য #ইভি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close