রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রোমাঞ্চকর জয়ে সিরিজ নিশ্চিত করল ভারত      ● রিয়ালে আসতে ওলিসেকে উৎসাহিত করছেন এমবাপে      ● আর্থিক সহায়তা নয়, কাজ চাইলেন শরদ কাপুর      ● রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার      ● গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি      ● সময়ের আয়নায় জীবন্ত এক প্রতিচ্ছবি বারী সিদ্দিকী       ● দাম কমলো ডিজেলের      ● ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬      ● কঙ্গোতে ভয়ংকর হয়ে উঠেছে ইবোলা, হাজার হাজার মৃত্যু      ● ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার : খাদ্যমন্ত্রী      ● মাগুরায় শ্রী শ্রী কাত্যায়নী পূজায় আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড      ● রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার      
বাণিজ্য, প্রতিরক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর আলোচনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৩ পিএম

দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ফ্রান্স। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারেল। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে ফ্রান্সের রাষ্ট্রদূত দায়িত্ব গ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রতিমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন, গণতান্ত্রিক উত্তরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহের কথা জানানো হয়।

ফরাসি বিনিয়োগ বাড়ানোর আহ্বান
প্রতিমন্ত্রী বাংলাদেশে আরও বেশি ফরাসি বিনিয়োগের আহ্বান জানান। অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ গবেষণা, প্রযুক্তি এবং ওষুধ শিল্পকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে এসব ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বৈধ ও নিয়মিত শ্রম অভিবাসনের সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিষয়ে বাংলাদেশের ‘শূন্য-সহনশীলতা’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

জাতিসংঘ ও বৈশ্বিক বিষয়েও আলোচনা
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে দুই দেশের অগ্রাধিকার ও প্রত্যাশা নিয়েও আলোচনা হয়। জলবায়ু পরিবর্তন, বহুপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেন তারা।

আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও উভয়পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

রোহিঙ্গা সংকটে ফ্রান্সের সহায়তার প্রশংসা
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রস্তুতির কথাও জানিয়েছে দুই দেশ।

ফ্রান্সের রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে তার দেশের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়েও তিনি ইতিবাচক মন্তব্য করেন এবং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি শেষ হয়। উভয়পক্ষ আশা প্রকাশ করে, নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরও গতিশীল হবে।



স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #বাংলাদেশ #ফ্রান্স #বাংলাদেশফ্রান্সসম্পর্ক #দ্বিপক্ষীয়সম্পর্ক #কূটনীতি #বাণিজ্য #বিনিয়োগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close