বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ই-ফুটবল ইকোসিস্টেম শক্তিশালী করতে ৭৫ ক্লাবের উদ্যোগ      আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্য: বিমানমন্ত্রী      সৌদি আরবের পবিত্র ভূমির নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সংহতি প্রকাশ      আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট      ২০৪০ সালের মধ্যে স্বাভাবিক হতে পারে পৃথিবীর ওজোনস্তর      ভারতের বিপক্ষে আফগানিস্তানের টানা ১০ম হার      রুয়েটের শিক্ষা-গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে গুরুত্ব রাষ্ট্রপতির      নতুন পে-স্কেলে কার বেতন কত      স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ      মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: আগের কমিটি বাতিল, নতুন তদন্ত কমিটি      জাদুঘরকে জাতীয় সাংস্কৃতিক ও গবেষণাকেন্দ্রে রূপ দেওয়ার উদ্যোগ      গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত ১৬      
ই-ফুটবল ইকোসিস্টেম শক্তিশালী করতে ৭৫ ক্লাবের উদ্যোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ৫:৪৮ PM

দেশের ই-ফুটবল অঙ্গনে নতুন একটি সংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করেছে ‘বিকা অ্যালায়েন্স’ (BeCA Alliance)। ক্লাবগুলোর স্বার্থরক্ষা, পারস্পরিক ঐক্য এবং একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে ৭৫টি ই-ফুটবল ক্লাবের সমন্বয়ে গঠিত হয়েছে এই জোট।

দেশের বিভিন্ন ই-স্পোর্টস কমিউনিটি নিজস্বভাবে নিয়মকানুন ও কার্যক্রম পরিচালনা করায় ই-ফুটবল ক্লাবগুলোকে প্রায়ই প্রশাসনিক ও সাংগঠনিক নানা জটিলতার মুখোমুখি হতে হয়। এ ছাড়া ক্লাবগুলোর বিভিন্ন যৌক্তিক দাবি ও সমস্যাও অনেক সময় যথাযথ গুরুত্ব পায় না।

এই পরিস্থিতিতে ক্লাবগুলোর জন্য একটি সংগঠিত ও শক্তিশালী মাধ্যম তৈরির লক্ষ্যেই ‘বিকা অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো নির্দিষ্ট কমিউনিটির বিরোধিতা করা এই জোটের উদ্দেশ্য নয়। বরং দেশের ই-ফুটবল ক্লাবগুলোকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে এনে তাদের সমস্যা চিহ্নিত করা এবং আলোচনার মাধ্যমে সেগুলোর ইতিবাচক সমাধান খুঁজে বের করাই অ্যালায়েন্সের অন্যতম লক্ষ্য।

একক কোনো ব্যক্তি বা ক্লাবের স্বার্থকে প্রাধান্য না দিয়ে পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেছে ‘বিকা অ্যালায়েন্স’

জোটটির লক্ষ্য, দেশের ই-ফুটবল ক্লাবগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও সমৃদ্ধ ই-ফুটবল ইকোসিস্টেম গড়ে তোলা।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  বিকা অ্যালায়েন্স ই-ফুটবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close