বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্য: বিমানমন্ত্রী      সৌদি আরবের পবিত্র ভূমির নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সংহতি প্রকাশ      আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট      ২০৪০ সালের মধ্যে স্বাভাবিক হতে পারে পৃথিবীর ওজোনস্তর      ভারতের বিপক্ষে আফগানিস্তানের টানা ১০ম হার      রুয়েটের শিক্ষা-গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে গুরুত্ব রাষ্ট্রপতির      নতুন পে-স্কেলে কার বেতন কত      স্পিকারের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ      মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড: আগের কমিটি বাতিল, নতুন তদন্ত কমিটি      জাদুঘরকে জাতীয় সাংস্কৃতিক ও গবেষণাকেন্দ্রে রূপ দেওয়ার উদ্যোগ      গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে নিহত ১৬      শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের কথা জানালেন শিক্ষামন্ত্রী      
আগামী বছর ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্য: বিমানমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ পিএম

আগামী বছর থেকে ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল, উড়োজাহাজ ক্রয়, বিনিয়োগ এবং পর্যটন খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিমানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক ক্রমেই বাড়ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা থেকে নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

তবে যুক্তরাষ্ট্রে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশকে মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট (আইএএসএ)-এ ক্যাটাগরি-১ মর্যাদা অর্জন করতে হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।

তিনি আরও জানান, দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়াতে ইতোমধ্যে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়েছে।

বৈঠকে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর পাশাপাশি বিমান চলাচল খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close