শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      ● যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা      
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:৩০ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ফলাফলে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এই ফলাফলের মধ্য দিয়ে জনগণ বিরোধী দলগুলোর প্রতি তাদের অবস্থান স্পষ্ট করেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজে মাছ ধরা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার আট মাসে কী করেছে, আর কী করেনি, তার মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, সেটিও জনগণ দেখছে। অন্যদিকে, যারা বিভিন্ন সময়ে লংমার্চ, রোডমার্চ ও বিক্ষোভের কর্মসূচি পালন করেছে, উপনির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে জনগণ তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। নির্বাচনে বিএনপির প্রার্থীর বড় ব্যবধানে জয়লাভ বিরোধী দলগুলোর জনসমর্থন কমে যাওয়ারই প্রতিফলন বলে মনে করেন তিনি।

এ সময় সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশব্যাপী খাল খনন ও নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এসব কার্যক্রম তদারকি করছেন। এসব কাজে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দিয়ে মাছ ধরা উৎসবের উদ্বোধন করা হয়। জলকপাট খুলে দেওয়ার পর স্থানীয় জেলে ও সাধারণ মানুষ মাছ ধরার উৎসবে অংশ নেন। এ সময় ব্যারেজ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এসময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close