শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      ● যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা      ● বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ      ● জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার      ● শিবপুরে গভীররাতে এসিল্যান্ডের অভিযান,টপ সয়েল কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা       ● একজনের জন্য হলো না শতভাগ পাস, তবু সাফল্যের শীর্ষে কাদির মোল্লা কলেজ      ● তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড      ● আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা - কৃষিমন্ত্রী      ● মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, সম্পাদক খাদেমুল      ● আড়াই বছর পর চাকরি হারালেন সাবেক পুলিশ কর্মকর্তা হারুন      
মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
প্রতিনিধি, মোংলা
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:০৭ পিএম

বঙ্গোপসাগরের দুবলার চরে শুঁটকি পল্লীর উদ্দেশ্যে যাওয়ার পথে মোংলার পশুর নদীতে পড়ে নিখোঁজ হওয়া মৌসুমি জেলে মেহেদী হাসানের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পর চিলা বাজার সংলগ্ন খালে এক জেলের পাতা জালে তার মরদেহ আটকে গেলে স্থানীয়রা তা উদ্ধার করেন।

নিহত মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর (ফয়লা বাজার এলাকা) গ্রামের বাসিন্দা।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে মোংলার সিন্দুরতলা এলাকায় নদীর তীরে নোঙর করা ট্রলারে ছিলেন মেহেদী। ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও প্রথম দিনে তার সন্ধান মেলেনি। পরবর্তীতে শুক্রবার জেলের জালে তার মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে নৌ পুলিশ জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে । নৌপুলিশের  পক্ষ থেকে এমন আকস্মিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নদীপথে চলাচলের সময় জেলেদের আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানানো হয়।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মোংলা   পশুর নদী   জেলে নিখোঁজ   মরদেহ উদ্ধার   বাগেরহাট   দুবলার চর   নৌ পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close