মার্কিন রাষ্ট্রদূতের সাথে সচিবালয়ে বৈঠক: দ্বিপক্ষীয় সম্পর্ক ও অপতথ্য রোধে গুরুত্ব
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ পিএম

বৈঠকে অংশ নিয়ে তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিগত ১৭ বছরের অভিজ্ঞতা ইতিবাচক ছিল না এবং বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে একটি দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময়ের ওপর বিশেষভাবে জোর দেন।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এসময় ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে কঠোর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, ফেক অ্যাকাউন্ট ও অপপ্রচারের কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নাগরিকরা যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ বোধ করেন, সে বিষয়ে সরকার কাজ করছে।
অন্যদিকে, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করেন এবং ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য খাতের সংক্রামক রোগ প্রতিরোধসহ যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক সহায়তার কথা পুনর্ব্যক্ত করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি