সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
মার্কিন প্রেসিডেন্টের অবস্থান পরিবর্তনকে 'বিভ্রান্তিকর' বললেন মোহসেন রেজায়ি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করা হলেও তা দ্ব্যর্থহীন ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের আলোচনা হবে না।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহসেন রেজায়ি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক অবস্থান বদলকে 'বিভ্রান্তিকর' বলে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, ট্রাম্প এর আগে 'আলোচনা নয়' বললেও এখন হঠাৎ বলছেন যে তারা কথা বলতে প্রস্তুত। রেজায়ি আরও সতর্ক করে বলেন, তেল সম্পদ এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটেছে। ট্রাম্প এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বা ক্ষয়ক্ষতির মাত্রা কমানোর যতই চেষ্টা করুন না কেন, সামনে যা আসছে তা তিনি আটকাতে পারবেন না। ইরানের নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনার প্রশ্নই আসে না বলে জানিয়ে দেন তিনি।

এর আগে সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, ইরান খুব দ্রুত ও মরিয়া হয়ে আমেরিকার সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চাইছে এবং যুক্তরাষ্ট্র তেহরানের সঙ্গে আলোচনায় বসবে কি না সেই সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। তবে চলমান সংঘাত নিরসন ও হরমুজ প্রণালির অবরোধ তুলে নেওয়ার ক্ষেত্রে তেহরান আগেই বেশ কিছু কড়া শর্ত দিয়েছিল। এর মধ্যে প্রধান শর্তগুলো হলো—যুদ্ধের জন্য যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং ইরানের ওপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। ইরানের দ্ব্যর্থহীন ঘোষণা অনুযায়ী, এই পূর্বশর্তগুলো বাস্তবায়িত না হলে যুদ্ধবিরতি বা প্রণালির অবরোধ নিয়ে কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়। ফলে ট্রাম্পের আকস্মিক সংলাপের প্রস্তাবের বিপরীতে তেহরানের এমন কঠোর ও অনমনীয় অবস্থান ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে আরও বেশি অনিশ্চয়তা ও অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে।



স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #ডোনাল্ডট্রাম্প #ইরান #মোহসেনরেজায়ি #হরমুজপ্রণালি #মধ্যপ্রাচ্যসংকট #আন্তর্জাতিকসংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close