রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, বড় ভূমিকম্পের শঙ্কায় ৭ দিনের সতর্কতা      ● কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬      ● সভ্যতার ফেরিওয়ালা      ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এমপি মান্নানের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল      ● দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস (TWAS)-এর ফেলো নির্বাচিত হলেন বুয়েটের অধ্যাপক ড. এ. কে. এম. আখতার হোসেন      ● শিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত       ● হলুদ সাংবাদিকতা, অনলাইন জুয়া ও মব ভায়োলেন্স দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত সাতক্ষীরায়      ● চাঁপাইনবাবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত      ● আলীকদমে সাত রোহিঙ্গা আটক      ● বিপুল সংখ্যক ইয়াবা সহ মঠবাড়িয়ার শীর্ষ ২ মাদক কারবারি গ্রেফতার      ● খুলনা অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত      ● জামালপুরে পৌর আওয়ামী লীগের ঝটিকা মিছিল: নেতৃত্বে ছানোয়ার হোসেন ছানু      
কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৪:০৮ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৪:২০ PM

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। সূত্রঃ আল জাজিরা।

এক বিবৃতিতে তারা জানায়, সান লুকাস পর্বতমালার পাদদেশের শহর সান্তা রোসা দেল সুরের একটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। সাম্প্রতিককালে দেশটির প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সরাসরি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটল। তবে এই হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

স্বর্ণখনিতে সমৃদ্ধ সান্তা রোসা দেল সুর দখলের জন্য দীর্ঘদিন ধরে তৎপরতা চালাচ্ছে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সাবেক সদস্যদের নেতৃত্বাধীন ছোট ছোট দলসহ বিভিন্ন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, তিনটি বিস্ফোরণের পর ঘাঁটিটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। বালির বস্তা দিয়ে তৈরি আশ্রয়ে অবস্থান নিচ্ছেন সেনারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা লিখেছেন, ‘এই হামলার পেছনে যারা রয়েছে… তাদের লুকানোর কোনও জায়গা থাকবে না। আমাদের সৈনিকদের ওপর এমন হামলার ঘটনা আসলে কলম্বিয়াকে রক্ষা করার জন্য আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে।’

গত আগস্টে রক্ষণশীল নেতা দে লা এসপ্রিয়েলা ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের বেশ কয়েকটি গ্রামীণ এলাকায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে কঠোর ও সংঘাতপূর্ণ অবস্থান গ্রহণ করেছেন প্রেসিডেন্ট।

তার নতুন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, আরও বেশি বিমান হামলা পরিচালনা, কিছু শহরে অতিরিক্ত সেনা মোতায়েন এবং ক্যারিবীয় উপকূল থেকে মধ্য কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত পাইপলাইনের মতো কৌশলগত সম্পদ রক্ষায় যৌথ টাস্কফোর্স গঠন।

দে লা এসপ্রিয়েলা সরকারের যুক্তি, দেশটির পূর্ববর্তী সরকারগুলোর দেয়া যুদ্ধবিরতির সুযোগে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর কর আরোপ ও মাদক ব্যবসার মাধ্যমে লাভবান হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো।






আরও সংবাদ   বিষয়:  কলম্বিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close